জাতিসংঘ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে আরও চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ নতুন প্রস্তাবনায় ইরানে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার সম্পদ জব্দ এবং ইরানি ব্যাংকগুলোর ওপর কড়া নজরদারির আহ্বান জানিয়েছে।
এ খসড়া প্রস্তাবনায় একমত হয়েছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন) এবং জার্মানি।
জাতিসংঘ প্রস্তাবের একটি খসড়া কপি থেকে তৃতীয়দফা নিষেধাজ্ঞায় এসব বিষয় অন্তর্ভূক্ত করা সম্পর্কে শুক্রবার নিশ্চিত হওয়া গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস করা হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা।
অবশ্য চীন এবং রাশিয়ার চাপের কারণে পশ্চিমা দেশগুলোকে এসব প্রস্তাবের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কিন্তু ইউরোপীয় ও মার্কিন কূটনীতিকরা বলছেন, তেহরান এখনও তার অবস্থান পরিবর্তনে রাজি না হলে দেশটির বিরুদ্ধে ধীরে ধীরে চাপ বৃদ্ধির জন্য এসব পদক্ষেপ নেওয়াটা জরুরি।
তৃতীয়দফা নিষেধাজ্ঞার এ খসড়ার সম্পর্কে মঙ্গলবার বার্লিনে একমত হয় নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানি। শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরে নিরপত্তা পরিষদের দশ অস্থায়ী সদস্য রাষ্ট্রের কাছে এ খসড়াটি বিতরণ করা হয়।
জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মরি রিপের্ত এক বিবৃতিতে এ সম্পর্কে বলেছেন, " আন্তর্জাতিক স
bdnews24