২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১১ জন নিহত

আফগানিস্তানে বুধবার রাতে মার্কিন বিমান হামলায় নয় পুলিশ ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহষ্পতিবার এক প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

গজনি, আফগানিস্তান, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বুধবার রাতে মার্কিন বিমান হামলায় নয় পুলিশ ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহষ্পতিবার এক প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন। স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের প্রধান ইসমাইল ইব্রাহিমজাই রয়টার্সকে জানান, বুধবার রাতে গজনি শহরের বাইরে এক গ্রামে এই হামলা চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৯ পুলিশ এবং ২ জন বেসামরিক লোক নিহত হয়। এছাড়া এতে আরো ৫ পুলিশ আহত হয়েছে। তিনি আরও জানান, বিমান হামলার সময় পুলিশ একটি গাড়িতে করে টহল দিচ্ছিল । মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এক বিবৃতিতে বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় কয়েকজন তালেবান যোদ্ধাও নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার এবং বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। এই হামলার পর দু'শতাধিক গ্রামবাসী বিক্ষোভ করে। এ সময় তারা মার্কিন বাহিনী এবং প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরুদ্ধে শ্লোগান দেয়। বিভিন্ন সাহায্য সংস্থা এবং আফগান কর্মকর্তারা জানান, গত বছর বিমান হামলায় পাঁচ শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে। তবে মার্কিন বাহিনী এ কথা অস্বীকার করে বলেছে নিহতের সংখ্যা এত বেশি নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭০০ঘ.