২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধে নতুন পরিকল্পনা নিল ইইউ

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উল্লেখযোগ্য পরিকল্পনা নিয়েছে ইইউ। এর ফলে ২৭ জাতি-ইইউ হয়ে উঠবে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের নেতৃস্থানীয় ব্লক। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বিনিময়ের ক্ষেত্রে জ্বালানির দাম বেশি পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ব্রাসেলস , জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে উল্লেখযোগ্য পরিকল্পনা নিয়েছে ইইউ। এর ফলে ২৭ জাতি-ইইউ হয়ে উঠবে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের নেতৃস্থানীয় ব্লক। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বিনিময়ের ক্ষেত্রে জ্বালানির দাম বেশি পড়বে। ইউরোপীয় কমিশন বিশ্ব উষ্ণায়ন রোধে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ২০২০ সালের মধ্যে এক পঞ্চমাংশ হ্রাসের বিস্তারিত পরিকল্পনা হাতে নিয়েছে। ওই এক পঞ্চমাংশ জ্বালানি বরং বাতাস এবং সূর্য থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ইইউ এর প্রতিটি সদস্যদেশকে। কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল ব্যারোসো এই বিতর্কিত প্যাকেজ প্রস্তাবকে পরিবেশ-সহায়ক ইউরোপীয় অর্থনীতি এবং