২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি: ইমরান খান

যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে উগ্রবাদ উস্কে দেওয়ার ঝুঁকি নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানে উগ্রবাদ উস্কে দেওয়ার ঝুঁকি নিচ্ছে। ইমরান খান বলেন, তিনি যুক্তরাষ্ট্র এসেছেন ওয়াশিংটনের রাজনীতিকদের একথা বোঝাতে যে তারা যে নীতি অবলম্বন করেছেন তা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই বিপর্যয়কর।" পাকিস্তানে গত বছরের জরুরি অবস্থার সময় যেসব ঊর্ধ্বতন বিচারকদের বরখাস্ত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে ওয়াশিংটনকে মুশাররফের ওপর চাপ প্রয়োগ করতে হবে