২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের সম্মুখীন হচ্ছেন থাকসিন সিনাওয়াত্রার স্ত্রী

দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত নেতা থাকসিন সিনাওয়াত্রার স্ত্রী পোজামার্ন সিনাওয়াত্রা। পোজামার্নের বিরুদ্ধে শেয়ার বাজারের নিয়মভঙ্গ এবং অবৈধ পন্থায় জমি বিক্রির অভিযোগ করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। স্বামী থাকসিন বিদেশে রয়ে গেলেও পোজামার্ন গত সপ্তাহে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন। স্বামী আসার আগে পরিস্থিতি বুঝতেই তিনি এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত নেতা থাকসিন সিনাওয়াত্রার স্ত্রী পোজামার্ন সিনাওয়াত্রা। পোজামার্নের বিরুদ্ধে শেয়ার বাজারের নিয়মভঙ্গ এবং অবৈধ পন্থায় জমি বিক্রির অভিযোগ করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। স্বামী থাকসিন বিদেশে রয়ে গেলেও পোজামার্ন গত সপ্তাহে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন। স্বামী আসার আগে পরিস্থিতি বুঝতেই তিনি এসেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশে এখনো জনপ্রিয় থাকসিন এ বছরই পরের দিকে দেশে ফেরার অঙ্গীকার করেছেন। তখন তিনিও অনুরূপ দুর্নীতির অভিযোগের মুখোমুখি হবেন। ২০০৬ সালের সেপ্টেম্বরে আকস্মিক এক অভ্যুত্থানে থাকসিনকে হটিয়ে ক্ষমতা দখলের এক বছরের কিছু বেশি সময় পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে যাচ্ছে থাই সেনাবাহিনী। থাকসিন সিনাওয়াত্রার সহযোগীদেরই গঠিত রাজনৈতিক দল গত মাসের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। সেনাবাহিনী আশা করেছিল এ সময়কালে তারা থাকসিন প্রশাসনের দুনীতির যথেষ্ট প্রমাণ সংগ্রহ করতে পারবে। এতে তাদের অভ্যুত্থানের যৌক্তিকতা প্রমাণের পাশাপাশি তারা থাকসিনের রাজনৈতিক জীবনেরও ইতি টানার আশা করেছিল। তবে কাজটি প্রত্যাশার চেয়ে কঠিন বলে দেখা যাচ্ছে। এ পর্যন্ত মাত্র দুটি তুলনামূলক দুর্বল অভিযোগ তোলা সম্ভব হয়েছে সিনাওয়াত্রা দম্পতির নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২১৮ঘ.