২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিষেধাজ্ঞা চায় ছয় শক্তি, অনড় ইরান

বিশ্বের ছয় শক্তিধর দেশ মঙ্গলবার ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একজোট হওয়ার চেষ্টায় বার্লিনে আলোচনায় বসছে। পরমাণু কর্মসূচি বন্ধে গররাজি ইরানকে শাস্তি দিতে মতভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। কিন্তু এর মাঝেও অনড় অবস্থানে রয়েছে ইরান। মঙ্গলবার ইরান বলেছে, নতুন কোনো আন্তর্জাতিক অবরোধেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

তেহরান, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---বিশ্বের ছয় শক্তিধর দেশ মঙ্গলবার ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একজোট হওয়ার চেষ্টায় বার্লিনে আলোচনায় বসছে। পরমাণু কর্মসূচি বন্ধে গররাজি ইরানকে শাস্তি দিতে মতভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। কিন্তু এর মাঝেও অনড় অবস্থানে রয়েছে ইরান। মঙ্গলবার ইরান বলেছে, নতুন কোনো আন্তর্জাতিক অবরোধেই তাদের পরমাণু কর্মসূচি বন্ধ হবে না। পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অন্যদিকে, পশ্চিমাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে এবং এ অধিকার তাদের রয়েছে। মঙ্গলবার বার্লিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে ইরান সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহাম পরমাণু কর্মসূচি থেকে না সরে দাঁড়ানোর ওই মন্তব্য করলেন। বার্লিনের বৈঠকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সম্ভাব্য তৃতীয় দফা কঠোর অবরোধ নিয়ে আলোচনা হওয়ার কথা। এলহাম বলেন, "ইরানি জাতি তাদের যুক্তিসঙ্গত ও আইনগত অধিকারের কর্মকাঠামো অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এবং নতুন সনদ আমাদের জাতির আচরণে কোনো প্রভাব ফেলবে না।" তিনি বলেন, "আমার সন্দেহ হয় যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা ওই ধরনের নীতিবহির্ভূত আচরণ করবে যা প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতাকে দূর্বল এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) ক্ষতিগ্রস্ত করবে।" ইরান বলে আসছে, তারা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সন্দেহ দূর করাতে ভিয়েনাভিত্তিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএকে সহযোগিতা করছে এবং নিরাপত্তা পরিষদের এখানে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কূটনীতিকরাও ইরানের বিরুদ্ধে নতুন অবরোধের বিষয়ে বার্লিন বৈঠকে চুক্তি হওয়ার সম্ভাবনা তেমন নেই বলে মনে করছেন। তাছাড়া, ইরান ২০০৩ সালে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করেছে