২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ ক্যারোলাইনায় হিলারি-ওবামার তীব্র বাকযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বারাক ওবামার মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। শনিবার অনুষ্ঠেয় ডেমোক্রেট দলের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারির প্রাক্কালে সেখানকার মার্টলি বিচে সোমবার এ বিতর্ক হয়। 'সিএনএন/কংগ্রেশনাল ব্লাক ককাস ইনস্টিটিউট' আয়োজিত ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওই টেলিভিশন বিতর্কে ওবামা ও হিলারি একে অপরকে ব্যক্তিগত বিষয় নিয়েও আক্রমণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 08:47 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

মার্টলি বিচ, সাউথ ক্যারোলিনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বারাক ওবামার মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। শনিবার অনুষ্ঠেয় ডেমোক্রেট দলের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারির প্রাক্কালে সেখানকার মার্টলি বিচে সোমবার এ বিতর্ক হয়। 'সিএনএন/কংগ্রেশনাল ব্লাক ককাস ইনস্টিটিউট' আয়োজিত ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ওই টেলিভিশন বিতর্কে ওবামা ও হিলারি একে অপরকে ব্যক্তিগত বিষয় নিয়েও আক্রমণ করেন। বিতর্কে ডেমোক্রেট দলের অপর প্রার্থী নর্থ ক্যারোলাইনার সাবেক সিনেটর জন এডওয়ার্ডসও অংশ নেন। তবে হিলারি-ওবামা বিতর্কের কারণে সেখানে কথা বলার কম সুযোগ পান এডওয়ার্ডস। কৃষ্ণাঙ্গ অধুষ্যিত সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে জনমত জরিপে নিউইয়র্কের সিনেটর হিলারির চেয়ে ইলিনইসের সিনেটর ওবামা এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর আগে তার স্ত্রী হিলারির নির্বাচনী প্রচারাভিযানে ওবামার যে সমালোচনা করেছেন সে সম্পর্কে ওবামা অভিযোগ করার বিতর্ক হয়ে ওঠে তিক্ততাপূর্ণ। অন্যদিকে, ওবামা গত সপ্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের প্রশংসা করায় তার তীব্র সমালোচনা করেন হিলারি। ওবামা তখন বলেছিলেন, রিগান "আমেরিকার ক্ষেপণাস্ত্রের বঙ্কিম পথ পরিবর্তন করেছেন।" বিতর্কে ওবামার ওই বক্তব্যের সমালোচনায় হিলারি বলেন, ওবামা গত ১০-১৫ বছর ধরে বিরোধীদলের ধারণাগুলোর প্রশংসা করে আসছেন। হিলারি বলেন, "আমেরিকার জন্য ওইগুলো ছিল খারাপ ধারণা।" জবাবে ওবামা বলেন, রিপাবলিকানদের ধারণাগুলোর প্রশংসা না করার কোনো উপায় নেই। তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের একত্রিত করতে সক্ষম হয়েছিলেন রিগান। ওবামার এ কথায় বাধা দিয়ে হিলারি যখন বলেন, তিনি রিগানের নাম উল্লেখ করেননি, তখন ওবামা বলেন, "আপনার স্বামী তা করেছেন।" জবাবে হিলারি বলেন, "এখানে রয়েছি আমি, তিনি নেই।" ওবামার জবাব, "ভাল, আমি মাঝে মধ্যে বলতে পারি না যে আমি কার বিরুদ্ধে লড়ছি।" দুজনের এই বাকযুদ্ধের এক পর্যায়ে এডওয়ার্ডস সাধারণ বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়ার অভিযোগ তুলে হিলারি ও ওবামাকে প্রশ্ন করেন, "এ বিতর্ক তিনজন না দুইজনের?" প্রসঙ্গত, ডেমোক্রেট দলের নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানের প্রাইমারি এবং নেভাদার ককাসে বিজয়ী হয়েছেন হিলারি। অন্যদিকে, আইওয়ার ককাসে বিজয়ী হন ওবামা। তাই সাউথ ক্যারোলিনার প্রাইমারি ওবামার জন্য গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১৬ ঘ.