২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি অবরোধে গাজায় দুর্ভোগ

ইসরায়েল হামাস অধিকৃত গাজা সীমান্ত বন্ধ করে দেওয়ায় অধিবাসীদের জন্য চরম দুর্ভোগ নেমে এসেছে। রোববার ইসরায়েল জ্বালানি সরবরাহ বন্ধ করায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে অন্ধকারে ডুবে রয়েছে গাজা। এ অবস্থা চলতে থাকলে গাজায় হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি জেনারেটরগুলোর জন্য জ্বালানিও শেষ হয়ে আসবে। আন্তর্জাতিক সংগঠনগুলো সোমবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

গাজা,জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম /রয়টার্স ) - ইসরায়েল হামাস অধিকৃত গাজা সীমান্ত বন্ধ করে দেওয়ায় অধিবাসীদের জন্য চরম দুর্ভোগ নেমে এসেছে। রোববার ইসরায়েল জ্বালানি সরবরাহ বন্ধ করায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে অন্ধকারে ডুবে রয়েছে গাজা। এ অবস্থা চলতে থাকলে গাজায় হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি জেনারেটরগুলোর জন্য জ্বালানিও শেষ হয়ে আসবে। আন্তর্জাতিক সংগঠনগুলো সোমবার একথা বলেছে। গাজার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহকারী ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ফিলিস্তিনিদের রকেট হামলা থেকে ইসরায়েলিদের রক্ষা করার ইসরায়েলের প্রয়োজনীয়তার বিষয়টি তারা বোঝে। কিন্তু এভাবে গাজা সীমান্ত বন্ধ করে দেওয়াকে 'ঢালাও শাস্তি' বলে অভিহিত করেছে ইইউ। ইসরায়েল শুক্রবার গাজা সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা গাজার সঙ্গে ইসরায়েলের এই অচলবস্থায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া শান্তি প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। গাজার এক জেলে আবু মাহমুদের উক্তি, "কোনো জ্বালানি নেই। মানে কোনো কাজও নেই। আমরা আগেও এরকম খারাপ সময়ের মুখোমুখি হয়েছি। কিন্তু এখনকার মতো খারাপ সময় কখনও দেখিনি।" ইইউ এবং জাতিসংঘ অবিলম্বে ইসরায়েলকে গাজায় জ্বালানি এবং ওষুধ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরে মেকেল জানান, জ্বালানি সরবরাহ বন্ধের জন্য গাজার রকেট হামলা দায়ী। সবকিছু আগের মতো স্বাভাবিক হবে যদি ফিলিস্তিনি গেরিলারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে। তিনি আরও জানান, ইসরায়েল পেট্রোল এবং ডিজেল সরবরাহও কমিয়ে দিয়েছে । রোববার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোল স্টেশন, মজুদ খাদ্যের দোকান, কারখানা বন্ধ হয়ে যায় । ফলে বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইন লেগে যায় । বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মহাপরিচালক দেরার আবু সিসি বলেন "কমপক্ষে ৮ লাখ মানুষ অন্ধকারে বাস করছে। এই বিপর্যয় হাসপাতাল, পানির কূপ, বাড়িঘর এবং কলকারখানার ওপর প্রভাব ফেলবে ।" ইসরায়েলি এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গাজাবাসীরা সাধারনত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকে। যার মধ্যে ৬৫ মেগাওয়াট স্থানীয় ভাবে উৎপাদন করা হত। বাকী বিদ্যুৎ ইসরায়েল ও মিসর সরবরাহ করত। শুক্রবার ইসরায়েল কোন কারণ ছাড়াই গাজা সীমান্ত বন্ধ করে দেয়। সেইসঙ্গে জ্বালানি ও জাতিসংঘের সাহায্য সরবরাহও বন্ধ করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলকিউ/২০১২ ঘ.