২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক মন্দার পূর্বাভাসের দায়িত্ব নিতে হবে আইএমএফকে: ব্রাউন

ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, বিশ্ব অর্থনীতি এবং আর্থিক খাত ব্যবস্থাপনার তদারকিতে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিৎ 'ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড' (আইএমএফ)এর। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কিংবা অর্থনীতির বড় ধরনের অস্থিতিশীলতার মতো সংকটের আগাম সতর্কতা জানানোর দায়িত্ব নেওয়ার জন্যও আইএমএফ এর প্রতি আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

নয়াদিল্লি, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, বিশ্ব অর্থনীতি এবং আর্থিক খাত ব্যবস্থাপনার তদারকিতে আরও বেশি দায়িত্ব নেওয়া উচিৎ 'ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড' (আইএমএফ)এর। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কিংবা অর্থনীতির বড় ধরনের অস্থিতিশীলতার মতো সংকটের আগাম সতর্কতা জানানোর দায়িত্ব নেওয়ার জন্যও আইএমএফ এর প্রতি আহ্বান জানান তিনি। সোমবার নতুন দিল্লিতে ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। ব্যবসায়ীদের সমাবেশে বিশ্বায়ন ও বিশ্ব-অর্থনীতির বর্তমান সংকট নিয়ে কথা বলার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা জাতিসংঘ, বিশ্বব্যাংক ও আইএমএফ'র মতো সংস্থাগুলোর যুগোপযোগী সংস্কারের পে জোরালো বক্তব্য রাখেন ব্রাউন। ব্রাউন বলেন, "একটি জাতীয় অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক যে ভূমিকা পালন করে ঠিক তেমন ধরনের স্বাধীনতা নিয়ে আইএমএফ'র কাজ করা উচিৎ বলে প্রস্তাব করছি আমি।" তিনি বলেন, "বৈশ্বিক অর্থনৈতিক এবং আর্থিক ব্যবস্থাপনাকেই এর কাজের মূল ত্রে হিসেবে চিহ্নিত করা উচিৎ আইএমএফ এর। এর উচিৎ এ অর্থনৈতিক মন্দা প্রতিহত করা। অতীতের মতো শুধু দেখাশোনা আর কোনো কিছু ঘটে গেলে তা সমাধানে কাজ করলেই চলবে না।" ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি ফোরাম' এর সঙ্গে একযোগে কাজ করে আইএমএফ এর উচিৎ অর্থনৈতিক আগাম সতর্কতা ব্যবস্থায় কেন্দ্রীয় দায়িত্ব পালন করা। প্রত্যেক দেশে তাদের নিয়ন্ত্রক প্রতিনিধি এবং পর্যবেক নিয়োগের মাধ্যমে আর্থিক অস্থিতিশীলতার কারণে বিশ্ব অর্থনীতির তি রোধে ব্যবস্থা নেওয়া।" বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন নিয়ে গঠিত 'ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি ফোরাম' একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা সংস্থা। আইএমএফ এ দায়িত্ব পালন করলে মার্কিন সাব-প্রাইম মর্টগেজের সমস্যার কারণে গত বছরের বৈশ্বিক আর্থিক সংকটের মতো সমস্যা রোধ করা যেত বলেও মন্তব্য করেন ব্রাউন। উল্লেখ্য, নিজ দেশে বন্ধকী প্রতিষ্ঠান 'নর্দান রক' এর আর্থিক জটিলতার কারণে গত বছরই বড় ধরনের সংকটে পড়ে ব্রিটেন। সংকট মোকাবেলায় 'ব্যাংক অব ইংল্যান্ড' থেকে ২৬০ লাখ ডলার ঋণ নিতে হয় প্রতিষ্ঠানটিকে। এ ঘটনা বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলে দেয় ব্রাউনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫৫ ঘ.