জেরুজালেম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ রোববার বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে যে কোনো ধরনের শান্তি চুক্তির বিষয় নিয়ে ইসরায়েলে একটি নির্বাচন হওয়া উচিত। এ নির্বাচন গণভোট বা সাধারণ নির্বাচন যেকোনোভাবেই হতে পারে।
দীর্ঘ সাত বছর বাদে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত নভেম্বর মাসে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর ইসরায়েল ও ফিলিস্তিন পুনরায় শান্তি আলোচনা শুরু করেছে।
তাদের এ আলোচনার লক্ষ্য এ বছরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ শেষ হওয়ার আগে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তিতে উপনীত হওয়া।
রয়টার্সকে পেরেজ বলেন, আমি একটি গণভোট বা সাধারণ নির্বাচনের প্রস্তাব করছি। তবে এটি হতে হবে ইসরায়েল-ফিলিস্তিন উভয়পক্ষের আলাপ-আলোচনা শেষ হওয়ার পর।
ইসরায়েলি পার্লামেন্টে অনুষ্ঠিত দেশটির বার্ষিক নিরাপত্তা ও নীতিনির্ধারণী সম্মেলনের ফাঁকে রয়টার্সকে একথা বলেন পেরেজ।
তিনি বলেন, ইসরায়েলি সরকারসহ পার্লামেন্টের বিরোধীদলগুলোর এ বিষয়ে একটি অবস্থানে পৌঁছানো প্রয়োজন, "যাতে জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।"
প্রসঙ্গত, ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সরকার চলমান এ শান্তি প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টের ডানপন্থি সদস্যদের তীব্র বিরোধিতার মুখে রয়েছেন। এছাড়া, শান্তি আলোচনার বিরোধিতা করে গত সপ্তাহে তার জোট সরকারের অন্যমত এক শরিক দল মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছে।
গণভোটের ফলে ওলমার্ট দুর্বল হয়ে পড়তে পারেন কিনা
bdnews24