২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে নিউজিল্যান্ডবাসী

এভারেস্ট বিজয়ী স্যার এডমুন্ড হিলারিকে সোমবার শেষ শ্রদ্ধা জানাচ্ছে নিউজিল্যান্ডবাসী। ১৯৫৩ সালে প্রথমবারের মতো নেপালের তেনজিং নরগেই শেরপার সঙ্গে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ী হিলারি ১১ জানুয়ারি ৮৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মঙ্গলবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 06:23 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

অকল্যান্ড, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এভারেস্ট বিজয়ী স্যার এডমুন্ড হিলারিকে সোমবার শেষ শ্রদ্ধা জানাচ্ছে নিউজিল্যান্ডবাসী। ১৯৫৩ সালে প্রথমবারের মতো নেপালের তেনজিং নরগেই শেরপার সঙ্গে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ী হিলারি ১১ জানুয়ারি ৮৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মঙ্গলবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। হিলারিকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিতি লাভ করা নিউজিল্যান্ডের নাগরিক বলে মনে করা হয়। সাধারণ লোকজন যাতে তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে পারেন সে লক্ষ্যে সোমবার অকল্যান্ডের একটি গির্জায় তার মৃতদেহ রাখা হয়েছে। মঙ্গলবারের রাষ্ট্রীয় অনুষ্ঠানের আগে ২৪ ঘণ্টার জন্য তার মৃতদেহ এখানে রাখার কথা রয়েছে। নিউজিল্যান্ডের জাতীয় পতাকায় আচ্ছাদিত হিলারির কফিনটি সেনাবাহিনীর সদস্যরা গির্জার ভেতরে নিয়ে যান। কফিনের ওপর ফুল এবং পর্বতারোহনের জন্য ব্যবহৃত একটি কুড়াল রাখা হয়েছে। হিলারিকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার হালকা বৃষ্টির মধ্যে গির্জাটির বাইরে সারিবদ্ধভাবে শ'শ' লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের একজন রয়টার্সকে বলেন, "আমি মনে করি নিউজিল্যান্ডের মতো আমাদের জন্যও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের জীবনের একটা বড় সময় এডমুন্ড হিলারি ছিলেন এবং তিনি বিশ্বব্যাপী নীরবে তার কাজ করে গেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২১১ ঘ.