২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীতায় হিলারি ও ম্যাককেইনের জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রার্থীতার দৌড়ে ডেমোক্র্যাটদের মধ্যে জিতেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি রডহ্যাম ক্লিনটন এবং অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

কলোম্বিয়া, সাউথ ক্যারোলিনা, জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রার্থীতার দৌড়ে ডেমোক্র্যাটদের মধ্যে জিতেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি রডহ্যাম ক্লিনটন এবং অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। শনিবার প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে হিলারি ক্লিনটন নেভাদা অঙ্গরাজ্যে এবং জন ম্যাককেইন সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের দলীয় সমর্থকদের সমর্থন লাভ করেন। প্রেসিডেন্ট পদের জন্য নেভাদায় ডেমোক্র্যাট প্রর্থীদের মধ্যে হিলারির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন বারাক ওবামা। হিলারি ৫১ শতাংশ সমর্থন পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী ওবামা পেয়েছেন ৪৫ শতাংশ। এছাড়া তৃতীয় স্থানে ছিলেন নর্থ ক্যারোলিনার সাবেক সিনেটর জন এডওয়ার্ড। জয় নিশ্চিত হবার পর হিলারি সাংবদিকদের বলেন, "দেশজুড়ে জয় পাওয়ার পথে এক ধাপ এগুলাম।" ওবামা বলেন, "নেভাদায় আমরা স্বচ্ছ নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছি। প্রচারাভিযানে যুক্তরাষ্ট্রের সত্যিকারের সমস্যাগুলোর ওপর আলেঅকপাত করা হয়েছে।" এদিকে নেভাদায় রিপরবলিকানদের পক্ষে জয় পেয়েছেন ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রোমনে। এছাড়া, অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন খুব অল্প ব্যবধানে আরকানাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে হারান । ২০০০ সালের নির্বাচনে এই রাজ্যেই জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড় থেকে ছিটকে পড়েন তিনি। চার্লসটনে সমর্থকদের উদ্দেশ্যে ম্যাককেইন বলেন, "বিজয় আসতে কিছুটা সময় লেগেছে। তবে বন্ধুদের মাঝে থেকে আটটি বছর খুব দীর্ঘ মনে হয়নি। বন্ধুরা, আমরা ঠিক পথেই এগুচ্ছি এবং আমার ভালো লাগছে।" ম্যাককেইন সাউথ ক্যারোলিনায় ৩৩ শতাংশ সমর্থন পেয়েছেন এবং হাকাবির পক্ষে ছিল ৩০ শতাংশ সমর্থন। এর আগে নিউ হ্যাম্পসায়্যার অঙ্গরাজ্যে জয় পান ম্যাককেইন। দুই দলের কোনো প্রার্থীই ২০০৮ এর ৪ নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিতভাবে এগিয়ে আছেন বলে দাবি করতে পারছেন না। প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের দৌঁড়ে এ মুহূর্তে রিপাবলিকানরা ২৯ জানুয়ারির ফ্লোরিডার দিকে এবং ডেমোক্রাটরা আগামী শনিবারের দক্ষিণ ক্যারোলিনার প্রাথমিক নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে। এরপর প্রার্থীদের মনোযোগ থাকবে ৫ ফেব্র"য়ারির 'সুপার থার্সডে'র ফলাফলের দিকে। ওই দিন ২২টি অঙ্গরাজ্যের প্রাথমিক বাছাইয়ের ফলাফল পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/মাহবুবা/টিএইচ/এলকিউ/১৭২৬ঘ.