২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ পরমাণু জ্বালানির ৪র্থ চালান পৌঁছল ইরানে

তেহরানের পরমাণু স্থাপনার জন্য রাশিয়ার পরমাণু জ্বালানির চতুর্থ চালান ইরানে পৌঁছেছে। পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে আরও চারধাপে পারমাণবিক জ্বালানি পাবে ইরান। ইরানের সংবাদ সংস্থার এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

তেহরান,জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - তেহরানের পরমাণু স্থাপনার জন্য রাশিয়ার পরমাণু জ্বালানির চতুর্থ চালান ইরানে পৌঁছেছে। পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে আরও চারধাপে পারমাণবিক জ্বালানি পাবে ইরান। ইরানের সংবাদ সংস্থার এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন । বেসমারিক পরমাণু কর্মসূচির প্রয়োজনে ইরানকে গত বছর ১৭ ডিসেন্বরে প্রথম পরমাণু জ্বালানি (৮০ টন ইউরেনিয়াম জ্বালানি ) পাঠায় রাশিয়া। তবে এর বিনিময়ে রাশিয়া ইরানকে বিতর্কিত পরমাণু কর্মসূচি পরিহারেরও আহ্বান জানায়। ইরান বলছে, নিজেদের জ্বালানি উৎপাদনের সামর্থ্য বাড়ানোর জন্যই তাদের ইউরেনিয়াম প্রয়োজন। যাতে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায় । ইরানের পারমাণবিক শক্তি উৎপাদন এবং উন্নয়ন কোম্পানির উদ্বৃতি দিয়ে সংবাদ সংস্থা ইরনা জানায়, বুশেহের পরমাণু স্থাপনার জন্য জ্বালারি চতুর্থ শিপমেন্ট (১১ টন ইউরেনিয়াম) রোববার এসে পৌঁছেছে। বাকী ৪ টি চালান নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ইরানে পৌঁছবে। তবে কবে নাগাদ তা জানানো হয়নি । ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা শক্তি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে শংকিত। তারা মনে করছে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেই ইরান এ কর্মসূচি চালাচ্ছে। তবে ইরান বলছে, বিদ্যুৎ উৎপাদনের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য । ইরানের বুশেহের পরমাণু প্রকল্প নিয়ে রাশিয়ার সঙ্গে অন্য পশ্চিমা দেশগুলোর বিরোধ চলে আসছে । ইরানকে এই কর্মসূচি পরিহারে রাজি করাতে তারা ইতোমধ্যে তেহরানের ওপর দুদফা নিষেধাজ্ঞাও আরোপ করেছে । ইরান জাতিসংঘের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি অগ্রাহ্য করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অটল থাকায় আন্তর্জাতিক স