২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বেনজির হত্যায় জড়িত দুইজন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের একজনের নাম ইজাজ শাহ। অপরজনের নাম শের জামান। ইজাজ শাহ বেনজিরকে হত্যার জন্য আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে বলেছে, অন্য জঙ্গিরা ব্যর্থ হলে তাকে একাজে লাগানোর জন্য তৈরি রাখা হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

পেশোয়ার,পাকিস্তান,জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের একজনের নাম ইজাজ শাহ। অপরজনের নাম শের জামান। ইজাজ শাহ বেনজিরকে হত্যার জন্য আত্মঘাতী হামলার প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে বলেছে, অন্য জঙ্গিরা ব্যর্থ হলে তাকে একাজে লাগানোর জন্য তৈরি রাখা হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। বেনজির হত্যাকাণ্ডে পাকিস্তান কর্তৃপক্ষ এই প্রথম দুজনকে গ্রেপ্তার করল। ১৫ বছর বয়স্ক ইজাজ ও তার সহযোগী শের জামানকে উত্তরপশ্চিমাঞ্চরীয় দেরা খান শহর থেকে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা শনিবার জানান, ইজাজকে জেরা করা হলে সে জানায়, "২৭ ডিসেম্বর রাতে জঙ্গি দল বেনজিরকে হত্যায় ব্যর্থ হলে সে ওইকাজ করতে প্রস্তুত ছিল।" উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রাতে রাওয়ালপিণ্ডিতে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় গুলি ও বোমা হামলায় বেনজির নিহত হন। জিজ্ঞসাবাদকারীদেরকে ইজাজ জানায়, সে আফগান সীমান্তের দক্ষিণ ওয়াজিরিস্তানে আল-কায়েদা সমর্থক জঙ্গি নেতা বাইতুল্লাহ মেহসুদ এর একটি ঘাঁটিতে বেনজির হত্যা মিশনের জন্য প্রস্তুত ছিল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, "শের জামান গ্রেপ্তারের ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ। কারণ তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।" সরকার বলছে, বেনজির হত্যার পেছনে মেহসুদের হাত আছে। সিআইএ'র পরিচালক মাইকেল হেইডেন ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারেও বেনজির হত্যার জন্য মেহসুদকে দায়ী করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ নেয়াজ ও তার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দুজন গ্রেপ্তার হওয়া সম্পর্কে তারা কিছু জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তা কর্মকর্তা জানান,শাহ এসেছে আরেকটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা মানশেহরা থেকে। তবে সে করাচিতে বড় হয়েছে। জিজ্ঞাসাবাদকারীদের কাছে শাহ বলেছে, এক মুসলিম ধর্মগুরু তাকে দক্ষিণ ওয়াজিরস্থানে পাঠায়। সেখানে সে আল-কায়দা সমর্থক জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদের ঘাঁটিতে ছিল। এর আগে নিরাপত্তা কর্মকর্তারা জানায়, আশুরা উপলক্ষে বের হওয়া শিয়া মিছিলে হামলা চালাতে করাচি যাওয়ার পথে ইজাজকে দেরা ইসমাইল খান এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন কর্মকর্তা জানান, বেনজির হত্যার সময় খান রাওয়ালপিণ্ডিতে ছিল না। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বেনজির হত্যা ঘটনায় মেহসুদকেই দায়ী করে আসা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সা