২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্টের যুদ্ধ ঘোষণা, ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলাকে 'যুদ্ধ' বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর গাজার জঙ্গিদের চোরাগোপ্তা রকেট হামলা বন্ধ না হলে এ 'যুদ্ধ' চলতেই থাকবে। ওদিকে, ওলমার্টের এ যুদ্ধ ঘোষণার দিনেই কয়েকদফা ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক মা ও শিশুসহ কমপে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

গাজা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলাকে 'যুদ্ধ' বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তিনি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর গাজার জঙ্গিদের চোরাগোপ্তা রকেট হামলা বন্ধ না হলে এ 'যুদ্ধ' চলতেই থাকবে। ওদিকে, ওলমার্টের এ যুদ্ধ ঘোষণার দিনেই কয়েকদফা ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক মা ও শিশুসহ কমপে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বৃহস্পতিবার। গাজায় নতুন করে শুরু হওয়া এ সহিংসতা গত সপ্তাহে নতুন করে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনাকে হুমকির মুখে ফেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরের মধ্য দিয়ে নতুন করে ওই আলোচনা শুরু হয়েছিল। (আরও তথ্যসহ) অবশ্য গাজার নিয়ন্ত্রণ হাতে থাকা ফিলিস্তিনি সংগঠন হামাস বরাবরই মার্কিন সমর্থিত এ উদ্যোগের বাইরে থেকে যাওয়ায় শান্তি আলোচনার সাফল্য নিয়ে সংশয় ছিল গোড়া থেকেই। নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় দুই হামাসকর্মী নিহত এবং আরও তিনজনের আহত হওয়ার কথা জানিয়েছে হামাস। এছাড়া বৃহস্পতিবার গাজায় একটি গাড়িকে ল্য করে চালানো বিমান হামলায় কমপে একজন 'ইসলামিক জিহাদ' কর্মী নিহত হয়। ওই হামলার সময় রাস্তায় থাকা এক মা ও শিশুও এতে নিহত হয়। ফিলিস্তিনি ওই নারী সেসময় তার শিশুকে নিয়ে একটি গাধায় টানা গাড়িতে ছিলেন। তৃতীয় আরেকটি বিমান হামলায় এক ফিলিস্তিনি নেতা ও তার স্ত্রী নিহত হন। হাসপাতাল কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। গাজায় গত কিছুদিনের মধ্য সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হওয়ার পর সেখানকার হামাসকর্মীরা ইসরায়েলে প্রায় একশ'র মতো রকেট ছোঁড়ে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপ। নতুন করে এ সহিংসতা বৃদ্ধি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বৃহস্পতিবার তেল আবিবে বলেছেন, " দণিাঞ্চলে প্রতিদিন প্রতি রাতে একটা যুদ্ধ চলছে।" তিনি বলেন, " ইসরায়েলি নাগরিকদের ল্য করে এরকম হামলা আমরা অগ্রাহ্য করতে পারি না এবং আমরা তা করবও না। তাই আমরা অভিযান চালিয়ে যাব।" ইসরায়েলি সেনারা অভিযান আরও জোরদার করবে উল্লেখ করে ওলমার্ট বলেন, "এ যুদ্ধ থামবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪২৫ ঘ.