দুবাই, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল ইরানে হামলা চালানোর সাহস দেখাবে না। তারা হামলা চালালে ইরানের পাল্টা আঘাতে তাদের পস্তাতে হবে এবং সেটা ইসরায়েলিরা জানে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আল জাজিরা টেলিভিশনকে দেওয়া সাাৎকারে বৃহস্পতিবার এসব কথা বলেছেন।
ইসরায়েল বৃহস্পতিবার নতুন একটি পেণাস্ত্র পরীা চালানোর পর ইরানকে পরমাণু কর্মসূচির বিষয়ে সতর্ক করে দিতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় আহমাদিনেজাদ এসব কথা বলেন।
(আরও তথ্যসহ)
আহমাদিনেজাদ বলেছেন, "ওই ইহুদিবাদী শাসনযন্ত্রটি (ইসরায়েল) ...ইরানে হামলা চালানোর সাহস পাবে না।"
তিনি বলেন, "ইরানের পাল্টা জবাবে তাদের পস্তাতে হবে এবং এটা তারা জানে।"
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, "তারা জানে, ইরানি ভূখণ্ডে কোনো হামলা হলে সঙ্গে সঙ্গেই মারাত্মক পাল্টা প্রতিক্রিয়া হবে।"
একইসঙ্গে ইসরায়েলকে একটি "অপরাধী শাসনযন্ত্র" আখ্যা দিয়ে তিনি বলেন, এসব হুমকি দিয়ে তারা বৈধতা (মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার) অর্জন করতে পারবে না।
আহমাদিনেজাদ বলেন, "টিকে থাকার দার্শনিক যৌক্তিকতা হারিয়েছে তারা (ইসরায়েল)।" তিনি আরও বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রাখায় এ অঞ্চলের দেশগুলো ইসরায়েলকে প্রত্যাখ্যান করেছে।"
ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা প্রসঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।
যে কোনো ধরনের মার্কিন সামরিক হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত উল্লেখ করে তিনি মন্তব্য করেন,"কিন্তু এ ধরনের কথাবার্তায় (হামলা বিষয়ে) আমরা উদ্বিগ্ন নই ... কারণ এটা যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের অভ্যন্তরীণ মাঠ সরগরম করার ল্েযই করা হচ্ছে।"
বৃহস্পতিবার ইসরায়েল একটি দূরপাল্লার পেণাস্ত্র পরীা চলানোর পর ইসরায়েলি মন্তব্য নিয়ে নতুন করে এই ইরান-ইসরায়েল বাকবিতণ্ডা শুরু হয়। পেণাস্ত্র পরীা চালানোর পরপরই ইসরায়েল "পরমাণু শক্তিধর ইরান" বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দেয় এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে আশু পেেদপর আহ্বান জানায়।
একইসঙ্গে ইসরায়েল রেডিও জানায়, নতুন এ পেণাস্ত্রটি 'অ-প্রথাগত যুদ্ধাস্ত্র' বহন করতে সম। এটি স্পষ্টতই তাদের পরমাণু যুদ্ধাস্ত্র থাকার ইঙ্গিত।
ইসরায়েল তার পরমাণু কর্মসূচির বিষয়ে প্রকাশ্যে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও তাদের কাছে পরমাণু যুদ্ধাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪০৫ ঘ.
bdnews24