পেশোয়ার, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশুরা পালনের সময় পাকিস্তানের পেশোয়ার শহরে বৃহস্পতিবার শিয়া মুসলমানদের একটি প্রার্থনালয়ে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে নয় জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পেশওয়ারের পুলিশ প্রধান তানভির-উল-হক শিপরা বলেন, "শিয়াদের ইমামবাড়ার ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটালে এক পুলিশসহ নয় জন নিহত হয়েছে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী ১৫-১৬ বছরের তরুণ।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের আগে তিনি গুলির শব্দ শুনেছেন।
প্রত্যক্ষদর্শী আলী হায়দার বিস্ফোরণের সময় তিনি ইমামবাড়ার বাইরে ছিলেন। তিনি বলেন, "বিস্ফোরণে আতঙ্কিত মানুষ চিৎকার ও কান্নাকাটি করছে।"
আশুরা শিয়া মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। মহানবী হযরত মুহম্মদের (সঃ) এর নাতি ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শিয়া আশুরা পালন করে।
আশুরার সময় জাতিগত সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও এই হামলা হল। রোববার দেশজুড়ে শিয়াদের মিছিল শেষে এই ধর্মীয় অনুষ্ঠান শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24