ভিয়েনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানকে পরমাণু অস্ত্র প্রযুক্তি উন্নয়নে বাধা দিতে একজোট হচ্ছে বিশ্বের ছয় শক্তিধর দেশ। এ লক্ষ্যে আগামী মঙ্গলবারেই আলোচনায় বসছে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যদেশ ও জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার বৃহস্পতিবার একথা বলেছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ প্রধান এলবারাদি সঙ্গে বৈঠকের আগে স্টেইমিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা বলেন। তিনি আরও বলেন, "হারানো আস্থা ফেরাতে ইরানের উচিত অবিলম্বে কিছু প্রশ্নের উত্তর দেওয়া। কারণ, আন্তর্জাতিক স
bdnews24