ব্যাংকক, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সেনা অভ্যুত্থানের মাধ্যমে মতাচ্যুত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দল পিপল পাওয়ার পার্টি'র (পিপিপি) নেতৃত্বে ছয়দলীয় জোট সরকার গঠিত হতে চলেছে এ সপ্তাহান্তে।
গত ২৩ ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিজয়ী পিপিপি বৃহস্পতিবার জানিয়েছে, এ সপ্তাহের শেষ দিকে তারা ছয়দলীয় জোট সরকারের নাম ঘোষণা করবে।
এ বিষয়ে পিপিপি মহাসচিব সুরাপং সুয়েবংলি আরও জানিয়েছেন, তাদের বিশ্বাস সুপ্রিম কোর্টে পিপিপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির দায়ের করা মামলার রায় তাদের পে যাবে। নির্বাচনী নিয়মকানুন লঙ্ঘন এবং থাকসিনের প্রক্সি হিসাবে কাজ করার জন্য পিপিপিকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে ডেমোক্রেট পার্টি সুপ্রিম কোর্টে এ মামলা করেছে।
শুক্রবার গ্রিনিচ সময় ০৯০০ ঘণ্টায় সুপ্রিম কোর্টের এ মামলার রায় দেওয়ার কথা।
সুরাপং রয়টার্সকে বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যেসব বিবৃতি দিয়েছি তার প্রেেিত আদালত আমাদের পে রায় দেবে।"
পিপিপি থাকসিনের 'থাই রক থাই' পার্টির মুখপাত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন ডেমোক্রেট দলের এক প্রার্থী। প্রসঙ্গত, ২০০৬ সালের সেনা অভ্যুত্থানের পর নির্বাচনী জালিয়াতির অভিযোগে থাই রক থাই পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া, থাকসিন এবং তার দলের আরও প্রায় ১১০ জন নেতাকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
শুক্রবার সুপ্রিম কোর্টের রায় পিপিপির বিরুদ্ধে গেলে দেশটিতে আবারও রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অবশ্য, পিপিপি মহাসচিব সুরাপং এমনটা মনে করছেন না। তিনি বলেন, ৪৮০ আসন বিশিষ্ট পার্লামেন্টের ৩২০ আসন থাকবে তাদের ছয়দলীয় জোট সরকারের এবং তারা রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তখন ডেমোক্রেট পার্টির জন্য থাকবে শুধুই পার্লামেন্টের বিরোধীদলীয় আসনগুলো।
সুরাপং বলেন, মন্ত্রিপরিষদে কোন দল কোন কোন মন্ত্রণালয় পাবে সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হবে। তবে তিনি জানান, পিপিপি অর্থ, পরিবহন, পর্যটন, প্রতিরা, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি জানাবে। এছাড়া, পিপিপি প্রধান সামাক সুন্দরাজেভ থাইল্যান্ডের আগামী প্রধানমন্ত্রী হবেন বলেও তিনি জানিয়েছে।
সুরাপং বলেন, "আমি নই, নিশ্চিতভাবেই মি. সামাক প্রধানমন্ত্রী হবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৯ ঘ.
bdnews24