বেইজিং, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সদস্যপদ প্রশ্নে তাইওয়ানের গণভোট পরিকল্পনার বিরোধিতা করছে যুক্তরাষ্ট। ওদিকে, চীন গণভোটের এই পরিকল্পনাকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
উচ্চ পর্যায়ের চীনা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনার সময় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে তাইওয়ানে গণভোটের পরিকল্পনার সমালোচনা করেন। জাতিসংঘের সদস্যপদ চাওয়া হবে কিনা এই প্রশ্নে আগামী মার্চে গণভোটের পরিকল্পনা করছেন তাইওয়ানের স্বাধীনতাকামী প্রেসিডেন্ট চেন সুই বিয়ান।
চীন দাবি করে তাইওয়ান তাদেরই একটি প্রদেশ। তাইওয়ানকে তাদের সঙ্গেই ফিরে আসতে হবে। সেেেত্র আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার জন্য এই গণভোটকে চীন উস্কানিমূলক মনে করছে।
নেগ্রোপন্টে বলেন, "যুক্তরাষ্ট্রের বিবেচনায় এই গণভোট হবে মারাত্মক ভুল।" গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রইসও একই ধরনের মন্তব্য করেছিলেন।
তিনি আরও বলেন, "আমরা মনে করি এটা তাইওয়ানের উস্কানিমূলক নীতি।"
চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী দাই বিঙ্গোর সঙ্গে তাইওয়ান, ইরান, কোরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়ে আলোচনার দু'দিন আগে নেগ্রোপন্টে এই মন্তব্য করলেন।
চীন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে আলোচনায় তাইওয়ানের বিষয়টি গুরুত্ব পাবে এবং তাইওয়ানের গণভোট রুখতে তারা মার্কিন সহযোগিতা চাইবে।
চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র 'পিপলস ডেইলি' জানিয়েছে, গত বুধবার নেগ্রোপন্টে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইসির সঙ্গে সাাৎ করেছেন।
এ সময় জিয়াবাও নিগ্রোপন্টেকে বলেছেন, তাইওয়ানের মত স্পর্শকাতর বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সঠিক পদপে নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24