মানাগুয়া, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অভিযোগ করে বলেছেন, কলম্বিয়া ও তাদের মার্কিন মিত্ররা তাকে হত্যার চক্রান্ত করছে। শ্যাভেজ বুধবার নিকারুগুয়ায় সফরকালে একথা বলেন।
তিনি বলেন, "বোগোটায় মার্কিন এবং কলম্বিয়ার সেনা কর্মকর্তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাকে হত্যার চক্রান্ত। তারা কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে সংঘর্ষ বাধাতে চায়।"
ভেনেজুয়েলার বামপন্থি নেতা শ্যাভেজ মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্র বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এবার তিনি তাকে হত্যার চক্রান্তে কলম্বিয়ারও নাম উল্লেখ করলেন।
শ্যাভেজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা এখন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫২ ঘ.
bdnews24