ওয়ানা, পাকিস্তান, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দণি ওয়াজিরিস্তানে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে শ'শ জঙ্গি হামলায় নিখোঁজ ২০ সেনার মধ্যে ১৫ সেনার খোঁজ মেলেনি। এদের খোঁজ চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।
ওই ঘাঁটি দখলের লড়াইয়ে বুধবার সংঘর্ষে ৭ সেনাসহ অন্ততপে ৪০ জঙ্গি নিহত হয়। নিখোঁজ হয় অন্ততপে ২০ জন সেনা। পরে আশেপাশের গ্রামে ৫ সেনার খোঁজ পাওয়া যায়। বাকী ১৫ জনের খোঁজ চলছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস একথা জানান।
ওদিকে, জঙ্গিদের এক মুখপাত্র বলেছেন, তারা ১৬ জন সেনাকে হত্যা করেছে এবং ১২ জনকে আটক করেছে। তবে আব্বাস বলছেন, ১২ জনকে আটক রাখার বিষয়টি নিশ্চিত নয়। তিনি জানান,জঙ্গিরা আধাসামরিক ঘাঁটি থেকে চলে গেছে এবং নিরাপত্তা বাহিনী আবার ঘাঁটিটি পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার সেনাবাহিনীর মুখপাত্র আতাহার আব্বাস জানান, প্রায় ২শ' জঙ্গি বিভিন্ন দিক থেকে ক্যাম্পে হামলা করে। দুঘন্টা পর তারা দূর্গের দেয়াল ভাঙতে সম হয়।
ওদিকে, নিরাপত্তা কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী দণি ওয়াজিরিস্তান এলাকার ক্যাম্পটিতে মঙ্গলবার রাতে হামলা চালায় জঙ্গিরা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, "প্রায় সাতশ' জঙ্গি স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সারা রোঘার দুর্গটিতে হামলা চালায় এবং রাত দুইটার দিকে দুর্গটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।"
গত কয়েক বছর ধরে দণি ওয়াজিরিস্তানের আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
সেখনকার সারা রোঘা এলাকাটি আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানি জঙ্গি নেতা বাইতুল্লাহ মেহসুদের শক্ত ঘাঁটি। রাওয়ালপিন্ডিতে ২৭ ডিসেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পেছনে এই জঙ্গি নেতার হাত রয়েছে বলে দাবি করে আসছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৭ ঘ.
bdnews24