২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানা-দোদির সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন রানী এলিজাবেথ

প্রিন্সেস ডায়ানা ও দোদির সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন রানী এলিজাবেথ। ডায়ানার খানসামা পল বারেল বুধবার লন্ডনের আদালতকে একথা বলেছেন। ১৯৯৭ সালে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল-ফায়েদসহ নিহত হন ডায়ানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

লন্ডন, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানা ও দোদির সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন রানী এলিজাবেথ। ডায়ানার খানসামা পল বারেল বুধবার লন্ডনের আদালতকে একথা বলেছেন। ১৯৯৭ সালে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল-ফায়েদসহ নিহত হন ডায়ানা। ডায়ানা হত্যা তদন্তে গঠিত লন্ডনের আদালতকে মঙ্গলবার বারেল জানান, ডায়ানার মৃত্যুর পর তার মা ফ্রান্সিস শ্যাড কিড ডায়ানার অনেক মূল্যবান কাগজপত্র নষ্ট করে ফেলছিলেন। এ নিয়ে তিনি রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন। রানী তখন তাকে কী বলেছিলেন তা জানানোর জন্য আদলত চাপ দিলে অনিচ্ছা সত্ত্বেও বারেল বলেন, ডায়ানা দোদির ব্যাপারে অতি উত্তেজিত হয়ে উঠতে পারেন মনে করে রানী চিন্তিত ছিলেন। ডায়ানা ও দোদির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ব্যাপারে রানী কী বলেছিলেন জানতে চাইলে তিনি আরও বলেন, "রানী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।' দোদির বাবা মোহামেদ আল-ফায়েদ অভিযোগ করেছেন, রাজ পরিবারই ষড়যন্ত্র করে তার ছেলে ও ডায়ানাকে হত্যা করেছে। তার দাবি ডায়ানা সন্তানসম্ভবা ছিলেন। কিন্তু রাজ পরিবার চাইত না মুসলমান পিতার ঔরসে ডায়ানার সন্তানের জন্ম হোক। এ কারনেই ডায়ানার শ্বশুর প্রিন্স ফিলিপের নির্দেশে ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়। দোদি এমন একজন ব্যাক্তি যিনি এক নারী থেকে অন্য নারীতে গমন করে বেড়ান- ফিলিপ এ ধরনের কোনো মন্তব্য করেছিলেন কিনা জানতে চাইলে বারেল বলেন, "আগে এ ধরনের কিছু ভুল করলেও আমার মনে হয় না তিনি এ মন্তব্য করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ ঘ.