২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্ট সরকার থেকে বেরিয়ে গেল ডানপন্থী দল

ইসরায়েলের একটি ডানপন্থী দল ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতা করে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সরকার থেকে বুধবার বেরিয়ে গেছে। এর ফলে রাজনৈতিকভাবে আরও ঝুঁকির মধ্যে পড়লেন ওলমার্ট। সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে কট্টরপন্থী 'ইসরায়েল বেইতেইনু' দলের নেতা ও কৌশল নির্ধারণ বিষয়ক মন্ত্রী অ্যভাগদর লিবারম্যান বলেন, "কয়েক মিনিট আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। জোট থেকে আমাদের সমর্থন প্রত্যাহার ও মন্ত্রীসভা থেকে আমার পদত্যাগের বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জেরুজালেম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি)- ইসরায়েলের একটি ডানপন্থী দল ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতা করে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সরকার থেকে বুধবার বেরিয়ে গেছে। এর ফলে রাজনৈতিকভাবে আরও ঝুঁকির মধ্যে পড়লেন ওলমার্ট। সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে কট্টরপন্থী 'ইসরায়েল বেইতেইনু' দলের নেতা ও কৌশল নির্ধারণ বিষয়ক মন্ত্রী অ্যভাগদর লিবারম্যান বলেন, "কয়েক মিনিট আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। জোট থেকে আমাদের সমর্থন প্রত্যাহার ও মন্ত্রীসভা থেকে আমার পদত্যাগের বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।" সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "শান্তি আলোচনা নিয়ে অগ্রসর হওয়া বড় ধরনের ভুল। এর ফলে আমরা ধ্বংস হয়ে যাব। সবার কাছে এটা পরিস্কার যে এ আলোচনা থেকে কোনো কিছুই পাওয়া যাবে না।" ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে চলতি মাসের শেষের দিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ওলামার্টের পদত্যাগের দাবি উঠতে পারে। এর মধ্যেই জোট সরকার থেকে সমর্থন তুলে নিল 'ইসরায়েল বেইতেইনু'। ফলে ১২০ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা ৭৮ থেকে কমে ৬৭তে দাঁড়াল। তবে ওলমার্ট জানিয়ে দিয়েছেন, জোট সরকার থেকে বেইতেইনু সমর্থন তুলে নেওয়া সত্ত্বেও তিনি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রচেষ্টা থেকে পিছু হটবেন না। ওলমার্টের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পরই কেবল শান্তি চুক্তি করা হবে। উল্লেখ্য, এক বছরের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও ফিলিস্তিন গত সোমবার থেকে শান্তি আলোচনা শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.