২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত হওয়ায় ফিলিস্তিনে ধর্মঘট

ইসরায়েলি হামলায় মঙ্গলবার গাজায় হামাসের সদস্যসহ ১৮ জন নিহত হওয়ার প্রতিবাদে পশ্চিম তীর ও গাজায় বুধবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও হামাস অধিকৃত গাজা এলাকার জণগণের ঐক্যবদ্ধ এ ধরনের ধর্মঘট পালনের ঘটনা বিরল। এদিকে হামাস জানিয়েছে, এই হামলার পর ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

রামাল্লাহ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি হামলায় মঙ্গলবার গাজায় হামাসের সদস্যসহ ১৮ জন নিহত হওয়ার প্রতিবাদে পশ্চিম তীর ও গাজায় বুধবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও হামাস অধিকৃত গাজা এলাকার জণগণের ঐক্যবদ্ধ এ ধরনের ধর্মঘট পালনের ঘটনা বিরল। এদিকে হামাস জানিয়েছে, এই হামলার পর ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। গাজা উপত্যকায় হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার কমপক্ষে ১৮ ফিলিস্তিনিকে হত্যা করে। এদের অধিকাংশ ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্য। এ সহিংসতাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের "মুখে চপোটাঘাত" হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের চিকিৎসাকর্মী এবং হামাস জানিয়েছে, গাজা উপত্যকার উত্তর ও পূর্ব এলাকায় মঙ্গলবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে হামাসের ১৩ সদস্য এবং অপর একটি সংগঠনের তিন সদস্য ও দুইজন বেসামরিক লোক রয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকার সীমান্তবর্তী এলাকায় এক ফিলিস্তিনির অতর্কিত গুলিতে ইসরায়েলের একটি কৃষি খামারের স্বেচ্ছাসেবী ইকুয়েডরের বংশোদ্ভূত এক লোকও নিহত হয়েছে। হামাস ওই লোকটিকে হত্যার দায়-দায়িত্ব স্বীকার করেছে। ইসরায়েলি হামলার প্রতিবাদে বুধবার পশ্চিম তীর ও গাজায় সম্মিলিতভাবে ধর্মঘট পালিত হয়েছে। এ সময় উভয় এলাকার সব ধরনের প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। পশ্চিম তীরের রামাল্লাহ শহরের ব্যবসায়ী তার বন্ধ দোকানের সামনে দাড়িয়ে বলেন, "এই ধর্মঘট থেকে বোঝাই যাচ্ছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মুখে ফিলিস্তিনের সব অংশের জনগণ ঐক্যবদ্ধ।" হামাস নেতা খালেদ মেশাল জানিয়েছেন, হামলার কারণে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি বলেন, "আমি শত্র"দের বলছি তোমরা যা করছো তাতে তোমাদেরই ক্ষতি হবে। এর ফলে বন্দি বিনিময়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে।" ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে বুশের সফরের চারদিনের মধ্যে এ সহিংসতায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ২০০৬ সালের শেষ দিকের পর একদিনে সবচেয়ে বেশি। ইসরায়েল বলেছে, গাজা থেকে রকেট হামলা বন্ধের লক্ষ্যে তারা অভিযান জোরদার করেছে। এক বিবৃতিতে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি সরকার বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বুশ এবং আন্তর্জাতিক স