কলোম্বো, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় বুধবার একটি বেসামরিক বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় ২৬ জন নিহত এবং কমপক্ষে ৬৭ জন আহত হয়েছে। বাসের যাত্রীদের মধ্যে স্কুলের বেশকয়েকজন ছাত্র-ছাত্রী ছিল। বোমাটি রাস্তার পাশে পেতে রাখা ছিল। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) বোমাটি পেতে রেখেছিল। সেনাবাহিনী একথা জানিয়েছে। এদিকে, শ্রীলংকা সরকার এবং এলটিটিই'র মধ্যকার ছয় বছরের যুদ্ধবিরতি চুক্তি আজ বুধবার দিনের শেষে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কলোম্বো থেকে দেড়শ' কিলোমিটার পূর্বের মোনেরাগালা জেলার ওই বোমা বিস্ফোরণের সময় বাসটিতে বেশ কয়েকজন স্কুলের ছাত্র-ছাত্রী থাকায় হতাহতদের মধ্যে ছাত্রছাত্রীরাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবারের হামলার পরপরই ঘটনাস্থলের আশপাশের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, বুধবার প্রথম হামলার ঘটনাস্থল থেকে ১২ মাইল দক্ষিণে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় আরেকটি হামলা হয়েছে। এতে তিন সেনা সদস্য আহত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেন, "বাসের হামলায় ২৬ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে। এদের সবাই বেসামরিক লোক।"
তিনি আরও বলেন, "সন্ত্রাসীরা ওই এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা এখন বেসামরিক লোকদের টার্গেট করছে।"
শ্রীলংকায় স
bdnews24