২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে মার্কিন দূতাবাসের গাড়িতে বোমা হামলা, নিহত ৩

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার মার্কিন দূতাবাসের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। তবে এতে কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বৈরুত, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার মার্কিন দূতাবাসের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। তবে এতে কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক জানিয়েছেন, "বিস্ফোরণের সময় গাড়িতে কোনো মার্কিন কূটনীতিক বা নাগরিক ছিল না। গাড়ির পাশে থাকা লেবাননেরই চার নাগরিক বিস্ফোরণে নিহত হয়েছে।" তবে বৈরুতের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিস্ফোরণে নিহত হয়েছে তিন জন এবং এক আমেরিকানসহ আহত হয়েছে ১৬ জন। তারা জানায় মার্কিন দূতাবাসের গাড়িকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, বিস্ফোরণে পাশের একটি গাড়ির দুই আরোহী এবং একজন পথচারী নিহত হয়েছে। বিস্ফোরণে মার্কিন দূতাবাসের গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যেই অ্যম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। বিস্ফোরণস্থল আগুন ও ধোয়ায় ঢেকে যায় এবং সেখান থেকে কুণ্ডলি পাঁকিয়ে উপরে উঠা ধোঁয়া শহরের বিভিন্ন অংশ থেকে দেখা যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলটি ফিতা দিয়ে ঘিরে করে রেখেছে। মার্কিন ও লেবাননের নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩০ ঘ.