২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পরিস্থিতির প্রশংসায় রাইস, আরও অগ্রগতির আহ্বান

কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাস করায় ইরাকি নেতাদের প্রশংসা করেছেন মার্কিন পরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তবে তিনি বলেন, ইরাক পরিস্থিতির আরও অগ্রগতি প্রয়োজন। ইরাকে আকস্মিক সফরকালে মঙ্গলবার রাইস একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বাগদাদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাস করায় ইরাকি নেতাদের প্রশংসা করেছেন মার্কিন পরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তবে তিনি বলেন, ইরাক পরিস্থিতির আরও অগ্রগতি প্রয়োজন। ইরাকে আকস্মিক সফরকালে মঙ্গলবার রাইস একথা বলেন। মঙ্গলবার এক অঘোষিত সফরে রাইস ইরাক পৌঁছান। সেখানে তিনি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি, প্রেসিডেন্ট জালাল তালাবানি, পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জাবেরি এবং কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন চায়, জাতীয় সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মালিকি সরকার সংখ্যাগুরু শিয়া ও সংখ্যলঘু সুন্নিদের মধ্যে একটি আপসে আসুক। গত শনিবার ইরাকের পার্লামেন্ট সাবেক প্রেসিডেন্ট সাদ্দম হোসেনের বাথ পার্টির সদস্যদের সরকারি চাকরিতে ফিরে আসার অধিকার দিয়ে আইন পাস করেছে। সংবাদ সম্মেলনে রাইস বলেন, "জাতীয় সংহতির জন্য এই আইন অবশ্যই উল্লেখযোগ্য আগ্রগতি। পেছনের বিদ্বেষ ভুলে যাওয়ার ক্ষেত্রে এর মাধ্যমে নিশ্চয় একধাপ এগিয়ে যাওয়া হল।" তেল রাজস্বের ভাগাভাগি ও একটি প্রদেশের নির্বাচনসহ এই সমস্ত আইন করা হচ্ছে সুন্নি আরবদের সরকারে ফিরিয়ে আনার লক্ষ্যেই। গত বছরের জুলাইতে শিয়া প্রধানমন্ত্রী মালিকি সরকার থেকে সুন্নি আরবরা বেরিয়ে গিয়েছিল। এর ফলে মালিকি সরকর সুন্নি প্রতিনিধিত্বহীন হয়ে পড়ে। গত শনিবারের ওই আইন পাশের পর সোমবার সুন্নি আরব ভাইস প্রেসিডেন্ট এবং সুন্নি আরবদের বৃহত্তর রাজনৈতিক দল 'অ্যাকরডেন্স ফ্রন্ট'এর নেতা তারেক আল-হাশেমি সুন্নি আরবদের সরকারে ফিরে আসার ইঙ্গিত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.