রিয়াদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার রিয়াদে পৌঁছার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রশাসন বিতর্কিত অস্ত্র চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেছে।
বিতর্কিত ওই অস্ত্র চুক্তির ল্য সৌদি আরবকে কোটি কোটি ডলারে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে ইরানকে দমিয়ে রাখা। তবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলো এই চুক্তি নিয়ে আপত্তি তুলেছে। তাদের আশঙ্কা সৌদি আরবেকে এভাবে আধুনিক অস্ত্র সরবরাহ করা হলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নষ্ট হবে।
মার্কিন মিত্র তেল সমৃদ্ধ সৌদি আরবকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে তাদেরকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে দেখতে চান প্রেসিডেন্ট বুশ। এছাড়া এর মাধ্যমে ইরানের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড দমন সম্ভব হবে এবং মধ্য প্রাচ্যে শান্তি প্রক্রিয়া তরান্বিত হবে বলে তিনি মনে করেন।
মধ্যপ্রাচ্য সফররত বুশ সোমবার দুবাই থেকে সৌদি আরবে পৌঁছান। রিয়াদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি বাদশাহ আবদুল্লাহ। পরে তারা বাদশাহর বাস ভবনে বৈঠক করেন।
এর কয়েক ঘণ্টা পরই মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তির ব্যাপারে এক বিবৃতি দেয়। এতে বলা হয়, কংগ্রেস সদস্যরা ৩০ দিনের মধ্যে এর প-েবিপে মতামত জানাতে পারবেন।
মার্কিন প্রশাসন মনে করে শুধু ইরানকে শায়েস্তা করার জন্যই বুশ সৌদি আরবকে অস্ত্র সজ্জিত করছেন তাই নয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া তরান্বিত করতেও তা ইতিবাচক ভূমিকা রাখবে। এতে করে ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া তরান্বিত হবে।
প্রেসিডেন্ট বুশ ২০০৯ সালে মতা থেকে সরে যাওয়ার আগেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি করে যেতে চান। এ জন্য দুপকেই তিনি চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৩ঘ.
bdnews24