২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে পাঁচতারকা হোটেলে হামলা, ২ বিদেশী সাংবাদিকসহ ৭ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পাঁচতারকা হোটেলে সোমবার এক আত্মঘাতী হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও নরওয়ের দুই সাংবাদিকও রয়েছেন। হামলার সময় হোটেলটিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্তোইর অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। তালেবান জঙ্গিরা এ হামলা চালানোর দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

কাবুল, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পাঁচতারকা হোটেলে সোমবার এক আত্মঘাতী হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও নরওয়ের দুই সাংবাদিকও রয়েছেন। হামলার সময় হোটেলটিতে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্তোইর অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন। তালেবান জঙ্গিরা এ হামলা চালানোর দাবি জানিয়েছে। নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে জানিয়েছে, মধ্য কাবুলের পাঁচতারকা হোটেল সেরেনার ওই হামলায় পররাষ্ট্রমন্ত্রী জোনাস গার স্তোইর আহত হননি। হামলার সময় অন্যান্য অতিথির সঙ্গে তিনি হোটেলটির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, চারজন হামলাকারী হোটেলটির ফটকে হ্যান্ড-গ্রেনেড ছুঁড়ে গুলি করতে করতে উঁচু প্রাচীর ঘেরা হোটেল কম্পাউন্ডে ঢুকে পড়ে এবং একটি আত্মঘাতী বোমা হামলা চালায়। ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গনজালো গ্যালেগোস জানিয়েছেন, নিহতদের মধ্যে এক মার্কিনি রয়েছেন। তবে তিনি তার নাম জানান নি। ওদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় ছয়জন নিহত হয়েছে এবং এদের অধিকাংশই নিরাপত্তারক্ষী। নরওয়ের একটি পত্রিকা জানিয়েছে, হামলায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন। দাগব্লাদেত নামের ওই পত্রিকা তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, হামলার সময় তাদের প্রতিনিধি কার্সটেন থমাসেন (৩৯) গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা চলাকালেই তার মৃত্যু হয়। অসলো থেকে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী স্তোইর অক্ষত ছিলেন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মচারি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৬ ঘ.