বাগদাদ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকারে ফিরতে প্রস্তুত ইরাকের প্রধান সুন্নি আরব গ্র"প। সোমবার তারা একথা জানিয়েছে।
সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির সদস্যদের সরকরি চাকরিতে যোগ দেওয়ার অধিকার দিয়ে পার্লামেন্টে গত শনিবার একটি বিল পাশ হয়। এরপর সুন্নি আরব ভাইস প্রেসিডেন্ট এবং সুন্নি আরবদের বৃহত্তর রাজনৈতিক দল 'অ্যাকরডেন্স ফ্রন্ট'এর নেতা তারেক আল-হাশেমি সুন্নি আরবদের সরকারে ফিরে আসার ইঙ্গিত দেন।
গত বছরের জুলাইতে শিয়া প্রধানমন্ত্রী মালিকির সরকার থেকে সুন্নি আরবরা বেরিয়ে গিয়েছিল। এর ফলে মালিকি সরকর সুন্নি প্রতিনিধিত্বহীন হয়ে পড়ে।
তারেক আল হাশেমি সোমবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, "ফ্রন্ট সরকারে ফিরতে প্রস্তুত। কিন্তু আমি আগেও যেমনটি বলেছি, আমাদের কিছু দাবি পূরণ হলেই কেবল আমরা সরকারে যাব।"
তিনি আরও বলেন, "আজ আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাাৎ করে আমাদের দাবি দাওয়ার ব্যাপারে জানতে চাইব।"
সাংবাদ সম্মেলনে, ইরাকে শিয়াদের সবচেয়ে মতাশীল দল 'সুপ্রিম ইসলামিক ইরাকি কাউন্সিল'র (এসআইআইসি) নেতা আব্দুল-আজিজ হাকিম উপস্থিত ছিলেন।
গত জুলাইতে সরকার থেকে বেরিয়ে যাওয়ার সময় অ্যাকরডেন্স ফ্রন্ট জানিয়েছিল, তাদের কিছু দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আর সরকারে ফিরবে না। এ দাবিগুলোর অন্যতম সরকারে ও সেনাবাহিনীতে সুন্নিদের বৃহত্তর প্রতিনিধিত্ব এবং নিরাপত্তা বাহিনীর হাতে আটক সুন্নিদের মুক্তি।
তারেক আল-হাশেমি বলেন, "আমরা জানি আমাদের সরকারে ফিরে আসা জাতীয় স্বার্থের জন্য খুবই জরুরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০০ ঘ.
bdnews24