২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সাত সেনাসহ নিহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় সোমবার সংঘর্ষে সাত আধাসামরিক সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। এক সেনা কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সেনা কর্মকর্তা বলেন, "সীমান্তবর্তী মোহমান্দ এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে জঙ্গিরা আধাসামারিক বাহিনীর একটি বহরের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় সোমবার সংঘর্ষে সাত আধাসামরিক সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছে। এক সেনা কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সেনা কর্মকর্তা বলেন, "সীমান্তবর্তী মোহমান্দ এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে জঙ্গিরা আধাসামারিক বাহিনীর একটি বহরের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।" এলাকাবাসী জানায়, হামলার পর সেনারা ভারী অস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে। সেনাবহরটি মোহমান্দের প্রধান শহর ঘালানির দিকে যাচ্ছিল। পথে আদিবাসী জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। এর আগেও মোহমান্দে সংঘর্ষের কিছু ঘটনা ঘটেছে। তবে ২০০৭ সালের মাঝামাঝিতে ইসলামাবাদের লাল মসজিদ ঘটনার পর থেকে পাকিস্তানের ওই অংশে সহিংস ঘটনা হটাৎ করে বেড়ে যায়। মোহমান্দের পার্শ্ববর্তী বাজাউর এলাকা আল-কায়েদা সমর্থিত জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.