২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় উত্তেজনা, নিহতের সংখ্যা বেড়ে ৬১২ জন

কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬১২ জনে পৌঁছেছে। চলমান সঙ্কট নিরসনে আরেক দফা আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ও রাজপথে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

নাইরোবি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৬১২ জনে পৌঁছেছে। চলমান সঙ্কট নিরসনে আরেক দফা আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ও রাজপথে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা বিরাজ করছে। ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মাওয়ি কিবাকি মন্ত্রিপরিষদের অর্ধেকের নাম ঘোষণার মাধ্যমে তার অবস্থান শক্ত করেছেন। পাশাপাশি রাষ্ট্রীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাছাড়া, মঙ্গলবার তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনের ডাক দিয়েছেন। তবে নতুন পার্লামেন্টে বিরোধীদলের অধিক আসন থাকায় মঙ্গলবারের উদ্বোধনী অধিবেশন উত্তেজনাপূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মুতাখা কাঙ্গু নামের এক বিশ্লেষক রয়টার্সকে বলেন, "এটি এমন এক যুদ্ধেেত্র পরিণত হচ্ছে যেখানে যুদ্ধের সব ধরনের কৌশল প্রয়োগ হতে পারে।" বিরোধী 'অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্ট' (ওডিএম) এর সাংসদরা উদ্বোধনী অধিবেশনে পার্লামেন্টের মতাসীনদের আসন দখল নেওয়ারও হুমকি দিয়েছেন। তাদের দাবি, ওইসব আসনে বসার অধিকারও তাদের রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হওয়ার কথা। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার থেকে দেশজুড়ে টানা তিনদিন বিােভ সমাবেশের ডাকও দিয়েছে ওডিএম। ওই বিতর্কিত নির্বাচন পরবর্তী সৃষ্ট সহিংসতার কারণে দেশটির লাখ লাখ শিশুর পড়া-লেখা চরমভাবে বিঘি