২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ নির্যাতনের শামিল: মার্কিন গোয়েন্দা প্রধান

পানিতে চুবিয়ে জ্ঞিাসাবাদকে নির্যাতন বলে স্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান মাইক ম্যাককনেল। নিউ ইয়র্কার ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ তার মতে, নির্যাতনের পর্যায়ে পড়ে-- যদি এটি ব্যক্তিগতভাবে তাকেও করা হয়ে থাকে। তবে বিতর্কিত এই জিজ্ঞাসাবাদ পদ্ধতির নিন্দা এড়িয়ে যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পানিতে চুবিয়ে জ্ঞিাসাবাদকে নির্যাতন বলে স্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান মাইক ম্যাককনেল। নিউ ইয়র্কার ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ তার মতে, নির্যাতনের পর্যায়ে পড়ে-- যদি এটি ব্যক্তিগতভাবে তাকেও করা হয়ে থাকে। তবে বিতর্কিত এই জিজ্ঞাসাবাদ পদ্ধতির নিন্দা এড়িয়ে যান তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ম্যাককনেল এর উদ্ধৃতি দিয়ে রোববারের নিউ ইয়র্কার ম্যাগাজিনে বলা হয়েছে, "পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ খুবই যন্ত্রণাদায়ক নির্যাতন।" এ পদ্ধতিতে বন্দির মুখ কাপড় দিয়ে ঢেকে তার ওপর এমনভাবে পানি ঢালা হয় যাতে তার মনে হয় সে ডুবে যাচ্ছে। এভাবে জিজ্ঞাসাবাদ করা নির্যাতন কিনা জিজ্ঞেস করা হলে ম্যাকনেল বলেন, তাকে এমনটি করা হলে তিনি একে নির্যাতনই বলবেন। একটি নিবন্ধে ম্যাককনেল বলেন, "আমার নাকে যদি পানি ঢুকিয়ে দেওয়া হয়, হায় ঈশ্বর, তা যে কি যন্ত্রণাদায়ক হবে তা আমি চিন্তাই করতে পারছি না।" তবে একথা লিখলেও ম্যাককনেল ব্যক্তিগতভাবে এ পদ্ধতিতে জিজ্ঞসাবাদের নিন্দা জানানোর পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আটক বন্দিদের কঠোর পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ নিয়ে স