২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হল্যান্ডের দুই সেনা নিহত

আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে হল্যান্ডের দুই সেনা নিহত হয়েছে। রোববার হল্যান্ডের চীফ অফ স্টাফ একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

আমস্টারডাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে হল্যান্ডের দুই সেনা নিহত হয়েছে। রোববার হল্যান্ডের চীফ অফ স্টাফ একথা জানিয়েছেন। এক বিবৃতিতে হল্যান্ডের 'ডিফেন্স চীফ অফ স্টাফ' ডিক বার্লিন বলেন, দক্ষিণ আফগানিস্তানের দেহ রাউদ এলাকায় শনিবার পৃথক সংঘর্ষে ওই দুই সেনা নিহত হয়। সে সংঘর্ষে আফগানিস্তানের দুই সেনাও নিহত হয়। এ নিয়ে আফগানিস্তানে নিহত হল্যান্ডের সেনা সংখ্যা ১৪ জনে পৌঁছল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আফগানিস্তানের দেহ রাউদ এলাকা তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। আর দেশটিতে ন্যাটোর নেতৃত্বধীন জোটবাহিনীর আওতায় হল্যান্ডের ১৬ শ' সেনা কর্তব্যরত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২০ ঘ.