২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিন দিনের সফরে রোববার চীন পৌঁছেছেন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে পারস্পরিক সন্দেহ দূর করে দুদেশের সম্পর্ক উন্নয়ন এবং আস্থা গড়তে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা মনমোহনের এ সফরের উদ্দেশ্য। চীনে গত প্রায় পাঁচ বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

বেইজিং, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিন দিনের সফরে রোববার চীন পৌঁছেছেন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে পারস্পরিক সন্দেহ দূর করে দুদেশের সম্পর্ক উন্নয়ন এবং আস্থা গড়তে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা মনমোহনের এ সফরের উদ্দেশ্য। চীনে গত প্রায় পাঁচ বছরের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। ১৯৬২ সালে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধের পর থেকে চীন ও ভারতের সামরিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। চীন সফরকালে মনমোহন ১৯৬২ সালের ওই সীমান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা নেবেন। সফরে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সর্বোচ্চ নেতা উ ব্যাঙ্গুও'র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের। এসব বৈঠকে দুই দেশের সীমান্ত বিতর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি প্রাধান্য পাবে। চীন-ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটার সময়টিতেই মনমোহন বেইজিংয়ে এ সফরে গেলেন। বৈঠকে দু দেশের দু নেতা জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে একমত হতে পারেন। তবে বিশ্লেষকরা মনমোহনের এই সফর থেকে দু দেশের মধ্যে কোনো উল্লেখযোগ্য অগ্রগতির আশা না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কর্মকর্তারা বলছেন, দ্বিপক্ষীয় বৈঠকে দু দেশের নেতারা ২০১০ সালের মধ্যে বাণিজ্য স