জাকার্তা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর (৮৬) বেঁচে থাকার সম্ভাবনা 'ফিফটি-ফিফটি'। রোববার এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসক একথা জানিয়েছেন।
জাকার্তার বিখ্যাত পার্তামিনা হাসপাতালে চিকিৎসাধীন সুহার্তোর চিকিৎসা দলের প্রধান মারডজো সোয়েবিয়ানদোনো বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা '৫০-৫০'।
সোয়েবিয়ানদোনো বলেন, "সুহার্তোর অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে
bdnews24