ইসলামাবাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের সাংবাদিককে বহিষ্কার করার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাক সরকার জানিয়েছে, তাকে বহিষ্কার করা হয়নি বরং ওই সাংবাদিক নিজের ইচ্ছাতেই পাকিস্তান ত্যাগ করেছেন।
সাংবাদিক নিকোলাস স্মিডেল তালেবান নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন এবং আফগান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গিয়েছিলেন বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা।
নিকোলাস এর তালেবান বিষয়ক একটি প্রতিবেদন গত সপ্তাহান্তে টাইম ম্যাগাজিনে ছাপা হয়। এর জেরে শুক্রবারেই বহিষ্কার হন তিনি। সাংবাদিক রক্ষণাবেক্ষণ কমিটি 'সিপিজে' একথা জানায়। এর কয়েকঘণ্টা পরই পাকিস্তান তা অস্বীকার করল।
সাংবাদিক নিকোলাস সরকার বিরোধী এক তালেবান নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশ থেকে প্রতিবেদন লেখেন। সিপিজে ম্যাগাজিনের সম্পাদক স্কট ম্যালকোমসন এর উদ্ধৃতি দিয়ে বলেছে, " সাংবাদিক বহিষ্কার ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।"
তবে নিকোলাসকে বিতাড়িত করার ঘটনাটি স্পষ্টতই তার ওই প্রতিবেদন লেখার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন ম্যালকোমসন।
ওদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "নিকোলাসের সাংবাদিক ভিসা নেই। তিনি দুবছরের ফেলোশিপ নিয়ে এখানে আছেন এবং বেলুচিস্তানের স্পর্শকাতর এলাকাগুলোতে অনুমতি ছাড়াই ঘুরে বেড়িয়ে প্রতিবেদন লিখেছেন।"
পরে তথ্যমন্ত্রণালয়ের ওই কর্মকর্তাই জানান, "প্রথমে নিকোলাসকে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও নিকোলাস সেচ্ছ্বায় পাকিস্তান ত্যাগ করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৪ঘ.
bdnews24