ইসলামাবাদ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদককে বহিষ্কার করেছে পাকিস্তান। ওই প্রতিবেদক তালেবান নেতার সাাৎকার নিয়েছিলেন এবং আফগান সীমান্তবর্তী দণি-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গিয়েছিলেন বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক একটি গণমাধ্যম পর্যবেণ সংস্থা।
সাংবাদিক নিকোলাস স্মিডেল এর তালেবান বিষয়ক একটি প্রতিবেদন গত সপ্তাহান্তে টাইম ম্যাগাজিনে ছাপা হয়। এর জেরে শুক্রবারেই বহিষ্কার হন তিনি। সাংবাদিক রণাবেণ কমিটি 'সিপিজে' একথা জানায়।
নিকোলাস সরকার বিরোধী এক তালেবান নেতার সাাৎকারের ভিত্তিতে বেলুচিস্তান প্রদেশ থেকে ওই প্রতিবেদন লেখেন। সিপিজে ম্যাগাজিনের সম্পাদক স্কট ম্যালকোমসন এর উদ্ধৃতি দিয়ে বলেছে, " সাংবাদিক বহিষ্কার ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।"
তবে নিকোলাসকে বিতাড়িত করার ঘটনাটি স্পষ্টতই তার ওই প্রতিবেদন লেখার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন ম্যালকোমসন।
ওদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "নিকোলাসের সাংবাদিক ভিসা নেই। তিনি দুবছরের ফেলোশিপ নিয়ে এখানে আছেন এবং বেলুচিস্তানের স্পর্শকাতর এলাকাগুলোতে অনুমতি ছাড়াই ঘুরে বেড়িয়ে প্রতিবেদন লিখেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24