জেরুজালেম, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক বছরের মধ্যে শান্তি চুক্তি করতে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মধ্যপ্রাচ্য সফররত বুশ বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান হওয়া উচিৎ।
১৯৬৭ সালে যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের দখল করে নেওয়া পশ্চিম তীর ও জেরুজালেম এলাকা উল্লেখ করতে প্রেসিডেন্ট বুশ সাধারণত 'দখল' শব্দটা ব্যবহার করেন না।
জেরুজালেমের একটি হোটেলে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে পাঠ করা এক বিবৃতিতে বুশ বলেন, "ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অনেক দিন ধরে ঝুলে আছে। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি জনগণের অধিকার।"
তিনি বলেন, "১৯৬৭ সাল থেকে যে দখলদারিত্ব শুরু হয়েছে তার অবসান হওয়া উচিৎ। "
এর আগে তিনি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাাৎ করেন। এছাড়া তিনি যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমও সফর করেন।
ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবির সঙ্গে সঙ্গে জঙ্গি কর্মকাণ্ড বন্ধ করতে বুশ ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি নিয়ে যে কোনো দরকষাকষিতে ইসরায়েলকে অবশ্যই তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনিদেরকে তিনি বলেন, "তার বিশ্বাস ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি এক বছরের মধ্যেই হবে। স্বাধীন রাষ্ট্র পাবে ফিলিস্তিনিরা।"
মধ্যপ্রাচ্য শান্তিচুক্তির ব্যাপারে নৈরাশ্যবাদীদের চ্যালেঞ্জ করে পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আমার বিশ্বাস, শান্তিচুক্তি হবে। আমার মেয়াদ শেষের আগেই ইসরায়েল-ফিলিস্তিনের স্বার করা শান্তিচুক্তি পাব আমরা।"
ম্যারিল্যান্ডে অ্যানাপোলিস সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে ৭ বছর পর আবার নতুন করে শান্তি আলোচনা শুরু করানোর পর থেকেই বুশ মধ্যপ্রাচ্য শান্তির ব্যাপারে আত্মপ্রত্যয় নিয়ে কথা বলে আসছেন।
সেই একই প্রত্যয় নিয়ে পশ্চিম তীরেও তিনি বলেন, " যথাযথ সাহায্য- সহযোগিতার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের উদয় হবে--- এ ব্যাপারে আমার আস্থা আছে।"
তবে কর্মকর্তারা বলছেন, আগামী জানুয়ারিতে বুশের প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার সময়ের মধ্যে কোনো চুক্তি স্বার হলেই যে তাৎণিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে তা নয়। তারপরও অনেক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ বাকী থাকবে। আর ইসরায়েল পরিস্কার করেই জানিয়েছে, তাদের ভূখন্ড নিরাপদ না হওয়া পর্যন্ত তারা পশ্চিম তীরের দখল ছাড়বে না।
তাছাড়া বুশ একবছরের মধ্যে শান্তিচুক্তির কথা বললেও হামাসের দখলে থাকা বিচ্ছিন্ন গাজা সঙ্কটের সমাধান এক বছরের মধ্যে হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন। অথচ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে গাজাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।
আব্বাস জুনে গাজার নিয়ন্ত্রণ হারিয়েছেন। এ কারনে হামাসের বিরোধিতা শান্তিচুক্তির পথে বড় বাধা।
বুশ বলেছেন, "ওয়াশিংটন ও এর মিত্র ইসরায়েল এখন আব্বাস প্রশাসনের সবচে শক্তিশালী সমর্থক। তারা এই প্রশাসনকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে প্রস্তুত। কিন্তু তিনি বলেন, "আব্বাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টকে কঠিন সিদ্ধান্ত নিতে একসঙ্গে কাজ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/ ১৫৫৩ ঘ.
bdnews24