লাহোর, পাকিস্তান জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের লাহোর হাইকোর্টের বাইরে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ। হামলাকারী হাইকোর্টের বাইরে টহলরত পুলিশের কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। লাহোরের কর্মকর্তারা একথা জানিয়েছেন। এ ঘটনার মধ্য দিয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে পাকিস্তানে অনিরাপত্তার আশঙ্কা আরও বাড়ল। (আরও তথ্যসহ-২)
এতে করে ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট মুশাররফকে বেগ পেতে হতে পারে। তবে বিশ্লেষকরাসহ কয়েকজন রাজনীতিবিদ মনে করছেন, মুশাররফ এ ঘটনার সুবাদে সহিংসতার দোহাই দিয়ে নির্বাচন আবারও পেছানোর সুযোগ নিতে পারেন।
লাহোরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মিঞা ইজাজ জানিয়েছেন, বোমায় ২২ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই পুলিশ। এটি আত্মঘাতী হামলা।"
ওদিকে, লাহোরের পুলিশ প্রধান মালিক মোহম্মদ ইকবাল জিও টেলিভিশনকে বলেন, "নিহতদের দুজন ছাড়া আর সবাই পুলিশ।"
ইকবাল আরও বলেন, "বোমা হামলাকারী পায়ে হেঁটে হাইকোর্টের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে সে বোমা বিস্ফোরণ ঘটায়।"
পুলিশ কনস্টেবল জামিল আহমেদ জানান, "হামলাকারীর বয়স আনুমানিক ২৫। সে একটি মটরবাইকে চড়ে আদালতের কাছে আসে। পরে সে মটরবাইকটি দাঁড় করিয়ে রেখে পায়ে হেঁটে টহলরত পুলিশের দিকে অগ্রসর হয়।"
এর আগে লাহোরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আফতাব চেমা প্রাথমিকভাবে বোমা হামলায় ৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।"
প্রত্যক্ষদর্শীরা বলছে, আদালতের বাইরে প্রহরারত পুলিশদের লক্ষ্য করেই বোমা হামলা করা হয়েছে ।
ডন টেলিভিশন জানায়, পুলিশ আদালতের বাইরে আইনজীবীদের মিছিল বের হওয়ার অপেক্ষায় ছিল।
টেলিভিশন চিত্রে আহত পুলিশদের স্ট্রেচারে এবং এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। রাস্তায় ছড়িযে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে পুলিশের টুপি, বর্ম ও বুট জুতো।
আইনজীবী সৈয়দ জুলফিকার বুখারী বলেছেন, "বোমা হামলার সময় আমি আদালতেই ছিলাম। এ সময় আমি বিকট একটি শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গেই পুলিশদের প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়তে দেখি আমি।"
উল্লেখ্য, পাকিস্তানে সা
bdnews24