প্যারিস, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, সাবেক মডেল কার্লা ব্র"নির সঙ্গে সম্পর্ককে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি তাকে বিয়ে করতে পারেন তবে কবে নাগাদ তা জানাননি।
সারকোজি ও ব্র"নি আগামী ৯ ফেব্র"য়ারি বিয়ে করতে যাচ্ছেন বলে গত রোববার জানায় 'জার্নাল দ্যু দিম্যাশে' (জেডিডি)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সারকোজির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, "তার সঙ্গে আমার সম্পর্ক প্রকৃত। তবে বিয়ে কবে করব তা নিশ্চয় জেডিডি নির্ধারণ করবে না।"
তিনি রহস্য করে বলেন, "এমন সম্ভাবন প্রবল যে, আপনারা যখন বিয়ের বিষয়টি জানবেন তার আগেই তা সম্পন্ন হবে।"
গত মাসে ডিজনিল্যান্ডে বেড়ানোর সময় সারকোজির সঙ্গে ব্র"নির ছবি ছাপা হওয়ার পর থেকে ফরাসি গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে বেশ হৈ-চৈ পড়ে যায়। স
bdnews24