২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান ইরানে যাচ্ছেন

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি আগামী ১২ ও ১২ জানুয়ারি ইরান সফর করবেন। বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে সংশয় দূর করতে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দেশটির উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। আইএইএ'র এক মুখপাত্র সোমবার ভিয়েনায় একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ভিয়েনা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান মোহাম্মদ এলবারাদি আগামী ১২ ও ১২ জানুয়ারি ইরান সফর করবেন। বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে সংশয় দূর করতে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দেশটির উর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। আইএইএ'র এক মুখপাত্র সোমবার ভিয়েনায় একথা জানিয়েছেন। ইরানের আমন্ত্রণে এলবারাদি এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো। পরমাণু কর্মসূচির বিষয়ে আইএইএ'র সঙ্গে ইরানের সমঝোতা চুক্তির স্বচ্ছতা নিয়ে কূটনৈতিক প্রতিবেদন প্রকাশের পর গত মাসে তা নিয়ে আলোচনা-সমালোচনা তীব্র আকার ধারণ করে পশ্চিমা বিশ্বে। বর্তমান পরিস্থিতিতে সংস্থাটির আস্থা অর্জন এবং পশ্চিমা নিন্দুকদের মুখ বন্ধ করার প্রচেষ্টাতেই ইরান এ উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আইএইএ'র মুখপাত্র মেলিসা ফ্লেমিং জানান, "মহাপরিচালক শুক্র ও শনিবার ইরান সফর করবেন। সফরকালে তিনি বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।" মুখপাত্র বলেন, "তিনি আশা করছেন এ সফর ইরানে পরমাণু নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ বাস্তবায়ন ত্বরান্বিত করার কৌশল খুঁেজ বের করার ক্ষেত্রে অগ্রগতি আনবে। বর্তমান ইস্যুগুলির সমাধান করা এবং ইরানের অতীত ও বর্তমান পরমাণু কর্মসূচির বিষয়ে এ সংস্থার পক্ষ থেকে একটি নিশ্চয়তামূলক অবস্থানে পৌঁছানোরও চেষ্টা করা হবে এ সফরে।" ডিসেম্বরের ৩০ তারিখে ইরান জানায় জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০৮ এর মাঝামাঝি নাগাদ ইরানের প্রথম পরমাণু শক্তি কেন্দ্রটি কাজ শুরু করবে। তাদের দাবি এ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবলমাত্র দেশটির জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো বলে আসছে এ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করে আসছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২০১০ ঘ.