ওয়াশিংটন, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফরের একটা সময় তিনি ব্যয় করবেন ইরানের আগ্রাসী লক্ষ্য দমনে মিত্রদের চাপ দিতে। সাপ্তাহিক রেডিও ভাষণে শনিবার তিনি একথা বলেন।
মধ্যপ্রাচ্য শান্তির রোডম্যাপ বাস্তাবায়নের উদ্দেশ্যে আগামী সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিন এলাকাসহ কুয়েত, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বুশ।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ, জ্বালানী উৎপাদনের জন্যই তা পরিচালিত হচ্ছে।
গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, চার বছর আগেই ইরান তাদের পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করে দিয়েছে।
বুশ বলেন, "ইরানের আগ্রাসী লক্ষ্য নিয়ন্ত্রের গুরুত্ব নিয়ে সফরের সময় আমি মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করব। এছাড়া ওই অঞ্চলে মিত্রদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমেরিকার প্রতিশ্র"তির বিষয়েও আমি তাদের নিশ্চয়তা দেব।"
গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুশ জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় মর্কিন গোয়েন্দা প্রতিবেদনটি মিত্রদের কাছে ব্যাখ্যা করবেন এবং তাদের জানাবেন যে ইরান এখনও বিপজ্জনক।
বুশ বলেন, "আমি তাদের বুঝাব যেদেশ প্রকল্প বন্ধ করতে পারে তারা চাইলেই তা আবার শুরুও করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৩ ঘ.
bdnews24