২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যার জন্য নিরাপত্তা সংস্থাগুলো দায়ী নয়: মুশাররফ

নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হয়েছেন- এমন অভিযোগ প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য সংস্থাগুলো কোনোভাবেই দায়ী নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ইসলামাবাদ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হয়েছেন- এমন অভিযোগ প্রত্যাখান করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য সংস্থাগুলো কোনোভাবেই দায়ী নয়। মুশাররফ বলেন, নিরাপত্তা ঘাটতির অভাবে হামলাকারীরা বেনজিরকে হত্যা করতে পেরেছে- এ অভিযোগ কোনো মতেই ঠিক নয়। গত ২৭ ডিসেম্বের রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী হামলাকারীদের উপুর্যপরি গুলি ও বোমা হামলায় পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো নিহত হন। মুশাররফ বলেন, "গত তিন মাসে ১৯টি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এর এর বেশিরভাগ হয়েছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ওপর। সেই সেনাবাহিনী ও সেই গোয়েন্দা সংস্থা হামলাকারীদের বেনজিরকে হত্যা করতে দিয়েছে একথা হাস্যকর ছাড়া কিছু নয়।" গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বেনজির হত্যার জন্য মুশাররফ আল-কায়েদা সহযোগীদের দায়ী করেন। সা