২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় সহিংসতা অব্যাহত, আলোচনার প্রস্তাব কিবাকির

পরিস্থিতি শান্ত হলে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি। নির্বাচন পরবতী সহিংসতার পঞ্চম দিনে তিনি এ প্রস্তাব দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকালে সরকারবিরোধী শ' শ' বিক্ষোভকারীর ওপর পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

নাইরোবি, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিস্থিতি শান্ত হলে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি। নির্বাচন পরবতী সহিংসতার পঞ্চম দিনে তিনি এ প্রস্তাব দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকালে সরকারবিরোধী শ' শ' বিক্ষোভকারীর ওপর পুলিশ কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। রাজধানী নাইরোবিতে বাসভবন স্টেট হাউসের লনে কিবাকি সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি শান্ত হওয়ার পর সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা বসতে আমি প্রস্তুত আছি। গঠনমূলক আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ দরকার।" এর আগে সকালের দিকে রাজধানী নাইরোবির উহুরু পার্ক বা ফ্রিডম পার্কের নিষিদ্ধ ঘোষিত সমাবেশে যাওয়ার পথে বিক্ষোভকারীদের গতিরোধ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা এ সময় কেনিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে 'শান্তি চাই' ধ্বনিতে শ্লোগান দেয়। ২৭ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাওয়ি কিবাকি। কিন্তু বিরোধীদের অভিযোগ ওই নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়েছে। সেই থেকে কেনিয়ায় চলা জাতিগত ও রাজনৈতিক সহিংসতায় তিনশ'র বেশি লোক নিহত হয়েছে। বিতর্কিত ওই নির্বাচনের মাধ্যমে কিবাকির পুনর্নির্বাচনের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা বৃহস্পতিবার রাজধানী নাইরোবির ফ্রিডম পার্কে সমাবেশের ডাক দেন। তবে সরকার ওই সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এমন অবস্থায় পুলিশী বাঁধা অমান্য করে সমাবেশ করার ঘোষণা দেন ওদিঙ্গা। বৃহস্পতিবারের সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন জুলিয়াস আকিচ। তিনি বলেন, "এখন এখানে একনায়কতন্ত্র চলছে।" নাইরোবির উহুরু পার্কে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার ভোরেই বিরোধীদলের শক্ত ঘাঁটি কিবেরায় সমাবেত হয় কয়েকশ' লোক। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। ওদিঙ্গার আরেক সমর্থক জেমস এনগারে বলেন, "আমরা এখন জড়ো হচ্ছি। পুরো নাইরোবিবাসী উহুরু পার্কে যাচ্ছে।" কেনিয়ায় সপ্তাহব্যাপী চলা এ সহিংসতার জন্য সরকার এবং বিরোধীপক্ষ উভয়ে একে অপরকে দোষারোপ করে আসছে। এমন প্রেক্ষিতে সহিংসতা বন্ধ করে সংহতি আলোচনা শুরু করার জন্য উদ্বিগ্ন বিশ্ব নেতারা কেনিয়া সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন। কিবাকিকে "চোর" আখ্যা দিয়ে ওদিঙ্গা সাংবাদিকদের বলেন, তিনি একটি "বেসামরিক অভ্যুত্থান" করেছেন। ওদিঙ্গা একইসঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতা এবং দ্বিতীয়দফা নির্বাচনের প্রস্তুতির জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব মেনে নিতে কিবাকির প্রতি আহ্বান জানিয়েছেন। টানা এ রাজনৈতিক গোলযোগের প্রভাব পড়তে শুরু করেছে কেনিয়ার পর্যটন শিল্পে। এ খাত থেকে প্রতিবছর প্রায় ৮শ' মিলিয়ন মার্কিন ডলার আয় হয়ে থাকে দেশটির। এছাড়া চা ও কফির মতো অন্যতম রফতানি পণ্যের ওপরও প্রভাব দেখা গেছে এ অস্থিশীলতার। কেনিয়ার মুদ্রা শিলিং এর দরপতন হয়েছ গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া, দরপতন হয়েছে শেয়ারবাজারেও। এর আগে কেনিয়ায় গত বুধবার পর্যন্ত হওয়া সহিংসতায় তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে। কিবাকি সরকার এই সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করে বলেছে, তারা জাতিগত শুদ্ধি অভিযান শুরু করেছে। কেনিয়ার রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা কেনিয়া হিউম্যান রাইটস্ কমিশন (কেএইচআরসি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস্ কমিশন (এফআইডিএইচ) বুধবার এক যৌথ বিবৃতিতে জানায়, " গত ২৭ ডিসেম্বর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তিনশ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।" কিবাকি সরকার এই জাতিগত সহিংসতার জন্য বিরোধীদলীয় নেতা ওদিঙ্গার সমর্থকদের দায়ী করেছে। সরকার অভিযোগ করেছে বিরোধী জাতিগত সংখ্যলঘুদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে। সরকারের মুখপাত্র আলফ্রেড মুতুয়া বুধবার বলেন, "রাইলা ওদিঙ্গার সমর্থকরা এই জতিগত সহিংসতায় জড়িত।" ওদিঙ্গার লু স