কাবুল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় এক প্রকৌশলী ও ছয় আফগান পুলিশ নিহত হয়েছে। এক প্রাদেশিক কর্মকর্তা একথা জানিয়েছেন।
প্রাদেশিক গর্ভনর গুলাম দস্তগীর আজাদ রয়টার্সকে জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিমরোজ জেলায় এক আত্মঘাতী হামলাকারী ভারতীয় প্রকৌশলীদের বহনকারী একটি বহরের ওই হামলা চালায়।
তিনি বলেন, "হামলায় ছয় পুলিশ ও একজন ভারতীয় প্রকৌশলী নিহত হয়েছে। আহত হয়েছে দুই ভারতীয় প্রকৌশলী ও ১১ পুলিশ।"
তালেবান গেরিলাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে।"
২০০১ সালে ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পর তালেবান গেরিলাদের হামলার লক্ষ্য সরকারি কর্মকর্তা এবং ন্যাটো ও মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা। তাদের হামলায় এ পর্যন্ত সাধারণ জনগণসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৭ ঘ.
bdnews24