২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে ফ্রান্সে সতর্কতা

মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যাহারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈজ্ঞানিক গবেষণায় সেলুলার টেকনোলোজি বিপজ্জনক প্রমাণিত না হলেও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার না করা, বিশেষ করে বাচ্চাদের এই ফোন বেশি ব্যবহার করতে না দেওয়ার বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছে মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

প্যারিস, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যাহারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈজ্ঞানিক গবেষণায় সেলুলার টেকনোলোজি বিপজ্জনক প্রমাণিত না হলেও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার না করা, বিশেষ করে বাচ্চাদের এই ফোন বেশি ব্যবহার করতে না দেওয়ার বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যে কোনো কারণে স্বাস্থ্যহানির ঝুঁকিতে পড়ার সম্ভাবনা কম বয়সীদেরই বেশি হওয়ায় বাচ্চাদের জন্য মোবাইল ফোনের বাজার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০০৬ সালের নভেম্বরে এক প্রতিবেদনে জানায়, কিছু তথ্য-প্রমাণ থেকে দেখা গেছে মোবইল ফোনের 'মাইক্রোওয়েভ রেডিয়েশন' (তেজস্ক্রিয়তা) স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। তবে প্রতিবেদনে এও বলা হয় যে, অন্যান্য কয়েকটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন (১০ বছর) ধরে এনালগ মোবাইল ফোন ব্যবহারকারীদের টিউমার বা ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, মোবাইল ফোন বাচ্চাদের কাছে থাকাটা নিরাপত্তার জন্য ভালো হলেও এই ফোন ঘন ঘন ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে বাবা-মায়েদের সতর্ক থাকতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলকিউ/২০০০ ঘ.