কলোম্বো, জানুয়ারি, ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কায় ৬ বছর মেয়াদী নর্ডিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন গুটিয়ে নেওয়া হচ্ছে। সরকার তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা করার পাশাপাশি পর্যবেক্ষণ মিশনের ম্যান্ডেট কেড়ে নেওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে প্রশাসন বৃহস্পতিবার শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতাকারী নরওয়েকে নোটিশ দিয়ে পর্যবেক্ষণ মিশন শেষ করার জন্য ১৪ দিন সময় বেঁধে দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামা শুক্রবার বলেছেন, "যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন শেষ হয়ে যাচ্ছে। তাই নরওয়ের ভুমিকা এখন নতুন করে নির্ধারণ করতে হবে।" তবে কিভাবে তা করা হবে সেন ব্যাপারে বোগোল্লাগামা কিছু বলেননি।
শ্রীলঙ্কায় নর্ডিক যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন এই চুক্তি লঙ্ঘনের দিকটি নজরে রেখে আসছিল। সেইসঙ্গে শ্রীলঙ্কা সরকার এবং এলটিটিই গেরিলা দুপক্ষেরই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও এই মিশনের তদারকাধীনে ছিল। কিন্তু সংঘর্ষের জায়গাগুলোতে যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের প্রবেশ বিঘি
bdnews24