২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সময়সীমা পূরণে উ কোরিয়ার বিলম্ব 'স্বাভাবিক': চীন

চূড়ান্ত সময়সীমার মধ্যে উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসূচি ঘোষণা করতে ব্যর্থতাকে 'স্বাভাবিক' বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনার আয়োজক দেশ চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

বেইজিং, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চূড়ান্ত সময়সীমার মধ্যে উত্তর কোরিয়ার গোপন পরমাণু কর্মসূচি ঘোষণা করতে ব্যর্থতাকে 'স্বাভাবিক' বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনার আয়োজক দেশ চীন। দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও চীনের মধ্যে সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় গত বছরের শেষ নাগাদ উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচির পূর্ণ ঘোষণা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তির সেই সময়সীমা লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। পরমাণু কর্মসূচি গোপন রেখেই নতুন বছরে পা দিয়েছে পিয়ংইয়ং। আর একেই স্বাভাবিক বলে মন্তব্য করেছে চীন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ওয়াইইউ উত্তর কোরিয়াকে প্রতিশ্র"তি পূরণের আহ্বান জানিয়ে বলেন, "কিছু ক্ষেত্রে গতি বেড়েছে এবং কিছু ক্ষেত্রে কমেছে। এটা স্বাভাবিক। আমরা মনে করি পদক্ষেপগুলোর সমন্বিত বাস্তবায়ন ছয়-জাতি আলোচনার পথ খুলে দেবে।" উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা নিস্ক্রিয় করায় অনেকটা এগিয়েছে। তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিস্ক্রিয়করণ শেষ হয়নি। অবশ্য, এর কারণও ছিল। চুক্তির বাধ্যবাধকতা মনলে উত্তর কোরিয়া বিপুল পরিমাণ সাহায্য পাবে। সেসব সাহায্যের অধিকাংশই হবে ভারী জ্বালানি। যা দিয়ে উত্তর কোরিয়া তাদের পুরাতন কারখানাগুলো চালাতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭০২ ঘ.